নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এ.টি.এম.মোস্তফা কামাল

এ.টি.এম.মোস্তফা কামাল › বিস্তারিত পোস্টঃ

বর্ষার কবির বর্ষা-বরণ

০৬ ই আগস্ট, ২০০৯ সকাল ১০:৫১

মহাকবি কালিদাসের পর যাঁর কাব্য গানে বর্ষা সবচেয়ে শিল্প সফল বলে সুধীসমাজ একবাক্যে স্বীকার করেন তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কারো কারো মতে বর্ষার বর্ণনায় রবীন্দ্রনাথ কালিদাসকেও অতিক্রম করেছেন। বাংলার বর্ষাকে তিনি সবসময় খুব কাছে থেকে দেখেছেন এবং অন্তর দিয়ে উপলব্ধি করেছেন, ভালো বেসেছেন। শাহজাদপুর (সিরাজগন্জ) ও পতিসর ( নওগাঁ) জমিদারী দেখাশোনার জন্য আসা যাওয়ার জন্য নৌপথই ছিলো প্রধান অবলম্বন। কলকাতা থেকে ট্রেনে এসে বাকী পথ তাঁর বিখ্যাত বোটগুলোতে তিনি নৌপথে চলতেন। বাংলার বর্ষার সব রূপই তাঁর দেখা। তাঁর কবিতা,গান,গল্প,উপন্যাস, গদ্য রচনা বিশেষত: অসংখ্য চিঠিতে বর্ষা মূর্ত হয়ে আছে-

শাওন গগনে ঘোর ঘন ঘটা
আজি ঝর ঝর মুখর বাদর দিনে
মন মোর মেঘের সঙ্গী
সঘন গহন রাত্রি ঝরিছে শ্রাবণ ধারা
আমি শ্রাবণ আকাশে ঐ

এসব অসাধারণ গানে বর্ষা বিশেষত: তাঁর চলে যাবার মাস শ্রাবণ অনন্য সৌন্দর্য্যে ফুটে আছে।

বর্ষাকে যে তিনি সত্যিই ভালোবেসেছিলেন তার প্রমান তিনি এ ধূলার মর্ত্যলোক ছেড়ে মহাগন্তব্যে যাবার জন্য বর্ষাকেই বেছে নিলেন ! ১৩৪৮ বঙ্গাব্দের ২২শে শ্রাবণ মোতাবেক ১৯৪১ খ্রীস্টাব্দের ৬ আগস্ট জোড়াসাঁকোর নিজ পৈতৃক বাড়িতে মৃত্যৃ বরণ করেন। এ যেন মৃত্যু নয় বর্ষাকেই তিনি বরণ করে নিলেন ! আজ ঐ মহামানবের বর্ষাবরণের ৬৮তম বার্ষিকী।

তাঁকে পরম শ্রদ্ধায় আজ আবার শ্মরণ করি !

গত বছর ২ নভেম্বর তাঁকে নিয়ে লেখা একটি কবিতা এই ব্লগে পোষ্ট করেছিলাম। প্রসঙ্গক্রমে সেটি এখানে আবার সুধীজনের সামনে নিবেদন করলাম-

রবীন্দ্রনাথ
০২ রা নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৪৬

অসংখ্য মানুষ আসে
হাতে ফুল, কন্ঠে স্তব গান
মনে ভক্তি গদগদ
অর্ঘ্য দেয় তাঁর পদতলে
ভক্তি ভরে গুরুদেব ডাকে

কিছু কিছু লোক আসে
হাতে ধরা অদৃশ্য শাবল
মনে ঘৃণা থক্ থকে
অসম্মানের ডালি
রাখে তাঁর শুভ্র মস্তকে

এমন মানুষ কই
যাঁর কাছে তিনি শুধু
রবীন্দ্রনাথ
সকল মহত্ব আর
ভুলত্রুটি নিয়ে
সীমা আর অসীমের মাঝে
রেখে তাঁকে দেখে
কোন কিছু আরোপ করে না
পূজায় নিন্দায় তাঁকে
করে না বিব্রত
সমগ্র মানস যাঁর
দারুন সংহত

এমন দুর্দৈব যাঁর
ব্যক্ত বিধিলিপি
কী আর করেন তিনি
শুধু তাঁর অপেক্ষার পালা
সোনার ধানেতে ভরা
সোনার তরী
ভেসে ভেসে ভেসে চলে
পদ্মায়,যমুনায়, মেঘনায়
সুরমায়,রূপসায়
ধানসিঁড়ি, মধুমতি
তিতাসে, তিতাসে.....!



মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০০৯ সকাল ১০:৫৪

সহেলী বলেছেন: কবিকে এভাবে স্মরন করলেন দেখে ভাল লাগল ।

লেখার শেষের অংশটুকু বুঝতে পারছি না , ইচ্ছা করে জুড়ে দেয়া কি ?

০৬ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:১১

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ধন্যবাদ আপনাকে লেখা পড়ে আপনি সুন্দর মন্তব্য করলেন বলে। লেখার শেষ অংশটা হলো আমার কবিতার পোস্টে করা দুটি মন্তব্য এবং সে প্রেক্ষিতে আমার জবাব। লিংক আকারে দেবার তরিকাটা এখনো শিখে উঠতে পারিনি বলে কপি-পেস্ট করতে গিয়ে এ চেহারা হয়েছে। এ বিভ্রাটের জন্য দু:খিত।

২| ০৬ ই আগস্ট, ২০০৯ সকাল ১০:৫৮

হেমায়েতপুরী বলেছেন: সহেলী বলেছেন: কবিকে এভাবে স্মরন করলেন দেখে ভাল লাগল ।

লেখার শেষের অংশটুকু বুঝতে পারছি না , ইচ্ছা করে জুড়ে দেয়া কি


লেখা ভালৈচে...

০৬ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:১২

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ধন্যবাদ। পেস্ট বিভ্রাটের বিষয়টি সহেলীর মন্তব্যে উল্লেখ করেছি। অসুবিধার জন্য আপনার কাছেও দু:খ প্রকাশ করছি।

৩| ০৬ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:১২

কালপুরুষ বলেছেন: ভাল লাগলো কবি গুরু স্মরণে আপনার এই পোস্ট। কবির প্রতি শ্রদ্ধাঞ্জলী রইলো। আপনার জন্য শুভ কামনা।

০৬ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:১৮

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ধন্যবাদ আপনাতে ভালো লাগা জানালেন বলে।
ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.