নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

literature for humanity

জল কে চললো কার ঝিয়ারী

মহিউদ্দিন কাউসার

লেখক

মহিউদ্দিন কাউসার › বিস্তারিত পোস্টঃ

[নিজের কথা সিরিজ:৪]- আমার ২০১২

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩১

আমার ২০১২ সালের অর্জন খুব বড় কিছু নয়, কিন্তু আমি ক্ষুদ্র মানুষ হিসেবে যা পেয়েছি, এতেওবা কম খুশি হই কি করে?

২০১২ চলে গেছে আজ ২২ দিন হল, ফেবু তে বসা হচ্ছিলনা, তাই ঐ বছরটিকে নিয়ে কিছু লিখা হয়নি।

ঐ বছরের মাঝের দিকে সকল ক্যাডেট কলেজের পক্ষ থেকে ক্যাডেট কলেজ শিক্ষার ৫২ বছর উদযাপন উপলক্ষে প্রকাশিত ম্যাগাজিনে ৩০ জন এক্স ক্যাডেটের জীবন বৃত্তান্ত ছাপা হয়, যাদের মধ্যে ডঃ গৌহড় রিজভী, হোসেন জিল্লুর রহমান , কথা সাহিত্যিক শাকূর মাজীদ, রফিক উম মুনির, মেজর জেনাঃ আমিনুল করিম, ডঃ আতিউর রহমান, ডঃ শাহাদুজ্জামান, মেজর জেনাঃ সৈয়দ মোঃ ইব্রাহীম, স্থপতি প্রফেসর ডঃ নিযামুদ্দীন রাও ছিলেন, তাদের মতো গূণী জন দের সাথে নিজেকে ব্র্যাকেটবন্দী দেখে আমি ব্যাপক আনন্দ পেয়েছি।







বছরের শুরুর দিকে আমার" অর্থ কণ্ঠ তরুন বিজনেস এ্যাওয়ার্ড'' এর জন্য নমিনেশন পাওয়াটা ও কম আনন্দের ছিলনা, ঐ বছর ইত্তেফাক পত্রিকা আমার দীর্ঘ সাক্ষাৎকার প্রকাশ করেছিল, 'স্রোতের বিপরীতে একজন' শিরনামে, আমাকে নিয়ে খুদ্র একটি লেখা প্রকাশিত হয়েছে 'যুগান্তর' পত্রিকায় ও।







রেডিও ফুর্তিতেও একটা অনুষ্ঠানে সাক্ষাৎকার দিয়েছি ঐ বছর। পেয়েছি ঢাবি মডেল ইউনাইটেড ন্যাশনস অ্যাসোসিয়েশন থেকে বিশেষ সম্মাননা , বি এম এ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশে হার্টের চিকিতসায় US-FDA approved ইইসিপি থেরাপীর প্রসারে অবদান রাখায় পেয়েছি CMFB Award.







বিভিন্ন পত্রিকা বিশেষ করে রসালো তে সারা বছর অর্ধ শতাধিক লেখা প্রকাশিত হয়েছে। প্রকাশিত হয়েছে বই "ভালবাসা তোমার জন্য", হোটেল রূপসী বাংলায় ঐ বইএর মোড়ক উন্মোচন করেন শিল্পী তাহসান ও বায়লিফ চেয়ারম্যান মিঃ শাফায়েত।







বছরেই ধ্রুপদী পরিবার কে সাথে নিয়ে হবিগঞ্জ এ ২য় বারের মতো প্রায় ১২০০ রোগীকে ফ্রি চিকিৎসা দিতে পেরে পেয়েছি অনেক বড় তৃপ্তির ছোঁয়া।

একজন প্রতিষ্ঠাতা পরিচালক এবং অওনার হিসেবে কার্ডিও কেয়ার হাসপাতালের ১০০ শজ্জা বিশিষ্ট হাসপাতালে উন্নীত হওয়া, ২টি ওটি যোগ করতে পারা, আই সি ইউ, সি সি ইউ সহ পুরনাঙ্গ হাসপাতালে পরিনত করতে পেরে উদ্যোক্তা হিসেবে ডাঃ খায়ের ভাই, এম ডি মুবিন এর মতো ঐ বছরটিকে হয়তো আমিও ভুলতে পারবনা।







আছে বছর জুড়ে ব্যার্থতার পাহাড়ও, সেসব লিখতে ইচ্ছে হচ্ছেনা, এদের না আছে আমাকে উৎসাহিত করার ক্ষমতা, না আছে আমার বন্ধুদের আনন্দিত করার ক্ষমতা।

তোমার আমার আমাদের সকলের ২০১২ যেমনই কাটুক না কেন, অসাধারন একটি ২০১৩ এর প্রত্যাশায় আছি।



http://www.facebook.com/mohiuddin.kawsar.1

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.