| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিখ্যাত লেখক সিডনি শেলডন বলতেন, A blank piece of paper is God’s way of telling us how hard it to be God.
ফিলিস্তিনের জাতীয় কবি মাহমুদ দারবিশকে জিজ্ঞেস করা হল, আপনার লেখালেখির ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান কার? তিনি বললেন, পাছার! পাছায় ভর দিয়ে বসে থাকলে তবেইনা লিখব। তার কথা যদি সবার জন্য চির সত্য হত, তাহলে মেয়েরাই হত পৃথিবীর সবচেয়ে বড় বড় সাহিত্যিক, মেডিক্যাল সাইন্স বলে, মেয়েদের দেহের ঐ অংশে ফ্যাট বেশি, তাই তারা পুরুষের তুলনায় বেশিক্ষন বসে থাকতে পারে। আর বড় সাহিত্যিক হওয়ার স্বপ্নে এটাই আমার সবচেয়ে বড় বাঁধা! আমি একজায়গায় বেশিক্ষন বসে থাকতে পারিনা। তারপরও আমি লিখতে প্রচণ্ড ভালবাসি। শুধু লিখতেই যে ভালবাসি, সে দাবী হবে অন্যায় দাবী, আমি অস্বীকার করিনা আমি আমার লিখা প্রকাশিত হতে দেখতেও অনেক ভালবাসি।
একবার এক লেখককে মৃত্যুর পর বলা হল, আপনি স্বর্গে যাবেন নাকি নড়কে? তিনি বললেন, আগে আমাকে স্বর্গ-নড়ক দেখতে দেওয়া হোক। ফেরেশতা তাকে প্রথমে নড়কে নিয়ে গেল, তিনি সেখানে গিয়ে দেখলেন কয়েকজন লেখক নোংরা একটি কক্ষের টেবিল এ বসে ঘর্মাক্ত দেহে অক্লান্ত লিখে চলেছেন। তারপর তাকে স্বর্গে নিয়ে যাওয়া হল , তিনি সেখানে গিয়েও দেখলেন কয়েকজন লেখক নোংরা একটি কক্ষের টেবিল এ বসে ঘর্মাক্ত দেহে অক্লান্ত লিখে চলেছেন। তিনি বললেন এ জায়গার অবস্থাওত দেখি নরকের মতই খারাপ। ফেরেশতা বললেন, না পার্থক্য আছে, এখানে লেখা গুলো প্রকাশ করা হবে।
তবে প্রকাশিত হোক কিংবা না হোক, লিখায় বুকের ভেতর জমে থাকা কথা গুলো বলে একধরনের মুক্তির আনন্দও পাওয়া যায় , মার্কিন সাহিত্যিক মায়া এঞ্জেলো বলতেন “There is no greater agony than bearing an untold story inside you.”
এবার একটা জোকস বলি।
লেখক- আমি একটা বই লিখছি।
ভক্ত- বাহ! তা কতদূর লিখলেন?
লেখক- এইতো পৃষ্ঠা নাম্বার গুলো লেখা প্রায় শেষ!
জোকসটা নকল করলাম সাহিত্যিক স্তিফেন রাইটের একটা উক্তি থেকে! তিনি বলেছিলেন, I’m writing a book. I’ve got the page numbers done. অবশ্য নকল বিষয়ে উইলসন মিজনারের একটা কথা খুব প্রচলিত আছে, যখন একটা জায়গা থেকে কিছু তুলে দেয়া হয় তখন সেটা হয় নকল, আর যখন তাতে কিছু মেশানো হয় তখন তা হয় গবেষণা!
এ জাতীয় গবেষণায় তাও কিছু অর্থকড়ি আসে, কিন্তু সাহিত্য করে জীবন ধারন করা খুব কঠিন। বেশিরভাগ লেখক যে সময়ে একটা পুরো বই লেখে ফেলেন, প্রকাশক তার ২০ গুন সময় ব্যায় করে এক পাতার একটা চেক ই সাইন করতে পারেন না!
ফরাসি লেখক বালজাকের ঘরে এক রাতে চোর ঢুকেছিল। চোর লেখকের আলমিরার তালা ভেঙে টাকা-পয়সা খুঁজছিল দেখে বালজাক বিছানায় শুয়ে হাসছিলেন।
চোর বালজাকের জেগে থাকাটা আঁচ করতে পেয়ে চমকে উঠে প্রশ্ন করল, হাসছেন যে? বালজাক হাসতে হাসতেই বললেন, বৈধ মালিক যেখানে দিনের বেলাতেই আলমিরার ভিতর কিছু খুঁজে পায় না সেখানে তুমি রাতের বেলায় কী পাবে?
তার মত লেখকের এই যখন অবস্থা তখন আমি একটা পুরো বই লিখে আয় করলাম সাতাইশ শ টাকা এইতো আমার নিয়তি হওয়ার কথা। তাও ভাজ্ঞ ভাল প্রকাশক বই বের করার জন্য উল্টো আমার কাছেই টাকা চেয়ে বসেন নি। তাহলে এই দুঃখে আমারও হয়ত writer's block হয়ে যেত। বলা হয় writer's block এর ১০ টি কারণ আছে, আমার কারণ টা হত ১১ নাম্বার!!
http://www.facebook.com/home.php?ref=tn_tnmn
৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২৪
মহিউদ্দিন কাউসার বলেছেন: ধন্যবাদ :-)
২|
৩০ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৪৪
কালোপরী বলেছেন: হুম
৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২৪
মহিউদ্দিন কাউসার বলেছেন: ধন্যবাদ :-)
৩|
৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০০
নিকোটিন বলেছেন: +
৪|
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১:৪৯
সফিক এহসান বলেছেন: “There is no greater agony than bearing an untold story inside you."
"একটা না বলা গল্প নিজের ভেতর ব্যে নিয়ে বেড়ানোর মত ভীষন কষ্টের কাজ আর নেই।"
(অনুবাদটা কেমন হলো- মহিউদ্দিন ভাই?
)
বাই দ্যা ওয়ে- দীর্ঘক্ষণ বসে থাকতে পাড়ার অদক্ষতার কারণে লেখক সত্ত্বা হুমকির সম্মুখিন? সহজ সমাধান- আমার মত শুয়ে শুয়ে লিখুন! ![]()
পুরো লেখাটাই অসাধারণ, শেষের দিকটা মহা অসাধারণ!!!
(নির্ভেজাল তৈল দিলাম! কেন বলুন তো? একেবারে ঠিক ধরেছেন! এই না হলে মেডিক্যাল-এর স্টুডেন্ট! তা খাওয়াচ্ছেন কবে? আফটার অল সাতাইশ শ' টাকা কামাইলেন...
)
০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩২
মহিউদ্দিন কাউসার বলেছেন: হা হা হা , খাওয়াব , প্রিয় বন্ধুদের মাঝে ভাগ করলে আপনার সবার ভাগে একটা করে চকলেট পরবে, কোথায় পৌঁছে দিতে হবে বলুন ;-)
৫|
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ২:০৭
মিঠাপুর বলেছেন: ব্লক তো ছুটায়ে ফেললেন...
একটা প্রশ্ন, লেখক কি পাঠক তৈরী করে, নাকি পাঠকে লেখক তৈরী করে ?
০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৪
মহিউদ্দিন কাউসার বলেছেন: vice versa :-)
৬|
০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৬
সফিক এহসান বলেছেন: চকলেট!!! খারাপ না...
আপাতত খোসা ছাড়িয়ে আপনার মুখে পৌছে দিন... তারপর সেটার টেষ্ট বর্ণনা করে একটা সুস্বাদু পোষ্ট দিন!
আমরা পাঠকেরা লেখকদের তামাম অভিজ্ঞতা নিজের ভাবতে পছন্দ করি...
ভাগের চকলেটখানাও না হয় এভাবেই খেয়ে নেব!!!![]()
০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:১১
মহিউদ্দিন কাউসার বলেছেন: ভালো বলেছেন.....
©somewhere in net ltd.
১|
৩০ শে মার্চ, ২০১৩ রাত ৩:৪৭
দাদুভাই বলেছেন: ভালো বলেছেন