নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

literature for humanity

জল কে চললো কার ঝিয়ারী

মহিউদ্দিন কাউসার

লেখক

মহিউদ্দিন কাউসার › বিস্তারিত পোস্টঃ

[ক্ষুদ্র ভাবনা সিরিজ: ৫]- রানীসিক ম্যাডাম আর আপা্রা

৩০ শে মার্চ, ২০১৩ রাত ৩:৩২

ম্যাডাম আর আপা্রা

কথাও কয়না,

কত কিছুই বদলায়

তারা বদলায়না,

চরিত্রে এত মিল!

তবুও তারা কেন কেউ

কাওরেই সয়না।?



সামনেই বি এন পির কাউন্সিল, হয়ত এবার চেয়ারপারসন পদে খালেদা জিয়াই একমাত্র প্রার্থী। হায় আল্লাহ, এই ৫৬ হাজার বর্গমাইলে আর কোন মানুষ নাই? যে দাঁড়িয়ে বলতে পারে আমি চেয়ারপারসন পদে লড়তে চাই। হারলে হারব, কিন্তু একবার লড়তে চাই। অন্য কোন নাম উত্থাপিত না-হওয়ায় তারেক রহমান আবারো বিএনপির সিনিয়র ভাইস চেয়ারপারসন হবেন? নাম উত্থাপনের কলিজা কি আর কারোই হবেনা? এরা বলে গণতন্ত্রের কথা! আফসোস, এদের কথায় আমরা একজন অন্যজনের মাথা ফাটাই, পিকেটিং করে জীবন দেই!



শেখ হাসিনা সেই চিরাচরিত দৃশ্যই দেখিয়ে ফেলেছেন অলরেডি, বিনা প্রতিদ্ধন্দিতায় তিনিই আবারো সভানেত্রী। খুব একটা ফারাক নাই। তিনি ক্রসফায়ার নিয়ে অনেক আগুন বাককো বর্ষণ করতেন, যথারীতি তা চালু আছে।

প্রধানমন্ত্রী বিদেশ যাওয়ার সময় এবং ফেরত আসার সময় এ দেশের সমস্ত ভি আই পিদের প্রায় হাতজোড় করে, এয়ারপোর্টে গিয়ে লাইন ধরে দাড়িয়ে থাকতে হয়, যেন দেশের আর কোন কাজ নেই। কেউ কাজে গেলে সম্ভবত এ সভা থেকেই বাদ যাবেন !



এরকম রানীসিক কিংবা রাজসিক কাজে তাদের কতইনা মিল। তাহলে কেন যে তারা এত ঝগড়া করেন? এসব ঝগড়া ঝাটি ছেড়ে ৫ বছর ৫ বছর করে ক্ষমতা ভাগ করে নিলেই হয়। শুরু হবে টস করে। টসে জিতে দল নেতা সিদ্ধান্ত নিবেন ব্যাটিং করবেন নাকি ফিল্ডিং!



http://www.facebook.com/mohiuddin.kawsar.1

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১:২২

সফিক এহসান বলেছেন: টস তো হয়ই... কিন্তু ২জনই একসাথে ব্যাটিং চায়! টসে হারলেই বলে- "স্থুল কারচুপি"!!!
কোন আম্পায়ার নেই বলে এর সুরাহা আর হ্য় না। আর আমরা নিরুপায় ১৬ কোটি দর্শক ক্রিকেটের টিকিট কেটে নির্লিপ্তে "রেসলিং" খেলা দেখে হাতে তালি দেই...
:(

০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৯

মহিউদ্দিন কাউসার বলেছেন: হুম ম ম ম.........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.