| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এ জনপদে হর হামেশাই মুক্তিযুদ্ধ বিক্রি হয়
দেশপ্রেম এ জনপদে পরিনত হয় পণ্যে,
এখানে প্রকৃত বিপ্লবীর বিরুদ্ধে ডিক্রী হয়
মানুষ ঘুরে মানুষেরই প্রাণ নেয়ার জন্যে!
এ জনপদে লাঠিয়ালকেই সবাই নেতা মানে
ভদ্রলোককে বলা হয় 'এ লোক কাজের না',
মহৎকাজের চেষ্টাকে এ জনপদ বৃথা জানে
বলে, বনের মোষ তাড়ানো 'এ কাজ নিজের না'।
এ জনপদ আজও নিকৃষ্টদের মাথায় তুলে নাচে
এখানকার সর্বত্র চলে তাই ভণ্ডদের পদচারনা,
অন্যায়ের সুযোগে এ জনপদ হাঁফ ছেড়ে বাঁচে
তবু তাদের নিজেদের নিয়ে বড় উচ্চ ধারনা!
এ ভূমি ভরে উঠেছে কোটি কোটি মিরজাফরে
হাতে তাদের কৌটা ভরা আর্সেনিক, বিষাক্ত হেমলক
মাথায় টগবগে সায়েনাইট,
আর দেহ ঢাকা কাফনের কাপড়ে
এ জনপদ ভরে উঠেছে কোটি কোটি মিরজাফরে!
Click This Link
১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৭
মহিউদ্দিন কাউসার বলেছেন: মানতে খুব কষ্ট হচ্ছে...! :-(
©somewhere in net ltd.
১|
১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩০
সফিক এহসান বলেছেন: "এ জনপদ ভরে উঠেছে কোটি কোটি মিরজাফরে!"

মানতে খুব কষ্ট হচ্ছে...!
সংখ্যাটি আসলেই "কোটি কোটি"? আমার বিশ্বাস হয় না। আমি বিশ্বাস করতে চাই না!
এ জনপদ ভরে উঠুক আবার নতুন স্বপ্নে...