নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

literature for humanity

জল কে চললো কার ঝিয়ারী

মহিউদ্দিন কাউসার

লেখক

মহিউদ্দিন কাউসার › বিস্তারিত পোস্টঃ

[কবিতা সিরিজ: ১১]- মৃত্যুর আহবান

২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৭

আসুন, ঢুকে পড়ুন ভবনটির দীর্ঘ ফাটল ধরে ,

সীমাহীন লোভের অতল গভীরে ঢুকে পড়ুন

ঢুকে পড়ুন মৃত্যুর মিছিলে, হননের আঁতুড় ঘরে

ঢুকে পড়ুন মননের মৃত্যুর বহরে ,

ঢুকে পড়ুন মৃত্যুঞ্জয়ী খুনের শহরে ।



মরে প্রমান করুন আপনি এসেছিলেন মৃত্যুর দুয়ারে

মরে প্রমান করুন আপনি এসেছিলেন মানব খুয়ারে ।

মরে প্রমান করুন-

আপনি জন্মেছিলেন খালেদা জিয়ার দেশে ,

মরেই প্রমান করুন-

আপনি জন্মেছিলেন শেখ হাসিনার দেশে ।



এখানে জীবন আপনার কাছে আসবে মৃত্যুর বেশে

এখানে মৃত্যু আপনার কাছে আসবেই অট্টহাসি হেসে ।



আসুন, ঢুকে পড়ুন ভবনটির দীর্ঘ ফাটলে ,

আসুন, মৃত্যুকে বরন করে নেই দলে দলে

নাম পরিচয়হীন শত শত সংখ্যার আদলে ।



ভুলে যাব? আমরা কি বারবার ভুলে যাব ?

আবারও কি রাজপথ মুখর মিছিলগুলো সঁপে দিব

তৌহিদ জং, সোহেল রানা আর ভং চং দের করতলে ?

আর আমরা নিরন্তর ছুটে যাব মৃত্যুর মিছিলে,

ছলে, বলে, কৌশলে কিংবা তথাকথিত ভুলে !



Click This Link

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.