| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পত্রিকার পাতা খুললেই যে খবরটি চোখে আঁটকাবে তা হল - ‘আরিচা সড়কে চলন্ত বাসে ধর্ষণ’। এমন কোন দিন নেই বাংলাদেশে ধর্ষণ হচ্ছেনা। কোনটার প্রতিবাদ হচ্ছে,কোনটার হচ্ছেনা। বেশীরভাগ অপরাধই চাপা পড়ে যাচ্ছে আরেকটি ইস্যুর অন্তরালে। পেপার ওয়েট দিয়ে আমরা চাপা দিয়ে দিচ্ছি আমাদের কলংকগুলো, বালি দিয়ে শাক ঢাকছি,বিক্রি করছি নিজেদের বিবেক চোখে ঠুলি পড়ে। কয়েকদিন আগে ভারত তোলপাড় হল বাসে ধর্ষণকে কেন্দ্র করে। ধর্ষণ বাসে হল ,কী বিছানায় হল সেটা কিন্তু ঐ আন্দোলনকারীদের বিবেচ্য বিষয় ছিল না । তারা অঙ্গীকারবদ্ধ ছিল তারা আর কোন ধর্ষণ হতে দেবেনা, তারা একটি ধর্ষণমুক্ত ভারত তাদের ভবিষ্যত প্রজন্মকে উপহার দিবে ।
আমরা রাতদিন ভারতীয় চ্যানেল গলঃধরণ করি। সকালে নাস্তার টেবিলে কিং খান,রাতে চিকনি চামেলীর আইটেম সং আমাদের ভারত-হিন্দী প্রেমের জানান দেয়। কিন্তু গেল ঐ আন্দোলন থেকে আদতে আমরা কিছু কি শিখেছি? কিছু অনুধাবন করার চেষ্টা করেছি ? শুধু তো তাদের ব্রাভো দিয়ে গেলেই হবেনা, আমরা নিজের দেশে কী করছি, কিভাবে উন্নতির চেষ্টা করছি, কিভাবে বসবাসের যোগ্য করে তুলছি সেটাও আমাদের জানতে ও বুঝতে হবে।
আমাদের দেশের, আসলে এটা উপমহাদেশের ট্রেন্ড বলা যায় যে,আমরা ধর্ষণ জাতীয় খবরগুলোকে লুকিয়ে ফেলি । আত্মসম্মানের কারণে ধর্ষিতা মিডিয়ার সামনে আসতে চায়না, লোকের সম্মুখে আসলে তাকে আবারো ধর্ষণ করা হবে নানা উপায়ে,নানা ইঙ্গিতে। ধর্ষিতা এখানে নিজেই অপরাধী,তাকে সাহায্য করার বদলে আমরা তাকে উপহাস করি,ব্যাঙ্গ করি, আমরা ভুলে যাই ৭১ এ আমাদের মায়েদের কথা,বোনদের কথা। আমরা ভুলে যাই যে দেশের এত কষ্টে এই অর্জন সে দেশে কী করে ধর্ষন হবে । হত্যা-ধর্ষণ তো বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল মুক্তির চেতনা অর্জন করলে। আমরা পারিনি,আমাদের রিপু,চরিত্র তা হতে দেয়নি।
আশার কথা পুলিশ সে বাসের হেল্পার আর চালককে গ্রেপ্তার করেছে,কিন্তু তাদের বিচার আদতে হবে কিনা তা নিয়ে সন্দেহ থেকেই যায়। হাজারো পরিমলের এই উপত্যকায় ধর্ষন ঠেকাতে আমরা কি রাজপথে নামতে পারিনা। আমরা কি নিজের বোন আর মেয়ের কথা ভেবে দেশটাকে বসবাসের যোগ্য করে তুলতে পারিনা। আমাদের বোন আর মেয়েরা যেন মাথা উঁচু করে হাঁটে , নিচু করে নয়, সেই প্রচেষ্টায় আসুন কন্ঠ ছাড়ি জোরে !
২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২১
টিম মাস্কারেনহাস বলেছেন: ধন্যবাদ, আসুন কন্ঠ ছাড়ি জোরে !
২|
২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৪
তৌহিদুল ইসলাম তুহিন বলেছেন: আর একটি বোন ধর্ষিত হবার আগেই কিছু করা দরকার। এবং সেটা এক্ষুনি।
২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪১
টিম মাস্কারেনহাস বলেছেন: আর কত , আর কতবার , কতদিন , কয় যুগ ?
৩|
২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৬
প্রদীপ্ত প্রদীপ বলেছেন: আন্দোলন হওয়া চাই কঠোরভাবে,
আমি আছি...।
২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪২
টিম মাস্কারেনহাস বলেছেন: এখন ব্যক্তি থেকে সমষ্টি হওয়ার সংগ্রাম !
৪|
২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৯
স্নিগ্ধআকাশ বলেছেন: এখনই সময় কিছু করার নইলে অনেক দেরী হয়ে যাবে। আমি আছি।
২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫১
টিম মাস্কারেনহাস বলেছেন: আসুন কন্ঠ ছাড়ি জোরে !
৫|
২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৭
এমজামান বলেছেন: জনাব,
রাস্তায় নেমেই সব কিছুর সমাধান করা যায় না। তাই বলছি যে, আগে আমাদের প্রত্যেকের ঘর থেকে বিদেশী চ্যানেল সংযোগ বিচ্ছিন্ন করি, এবং ছেলে কিংবা মেয়ে সবারই মানষিকতার পরিবর্তন করি। কারণ তাদের কালচার আমাদের কালচার এক নয়। আমাদের ধর্মীয় মূল্যবোদ আছে, সামাজিকতা আছে, আমাদের সমাজের মা-ছেলে/মেয়ে একসাথে সমুদ্র তীরে একসাথে অর্ধ নগ্ন হয়ে ঘুরতে পারি না। কারণ এটা আমাদের সমাজে মানায় না। ওদের সমাজে একই ঘরে ছেলে তার গালফ্রেন্ড, মেয়ে তার বয় ফ্রেন্ড নিয়ে রাত্রি যাপন করে। ওদের কাছে এটা কোন ব্যাপার না । তাই ধর্ষণ কে ওরা স্বাভাবিক যৌন কাজ মনে করে। এটা তাদের আধুনিকতার একটা অংশ।
আমরা যেটা দেখি সেটাই অনুকরণ করার চেষ্টা করি। আমি মনে করি আজকের এই ধর্ষণ ব্যাধির জন্য ইলেক্ট্রনিক মিডায় অনেকাংশেই দায়ী। কারণ আমাদের টিভি চ্যানেলে ইদানিং ফ্যাশণ সো নামে বিভিন্ন স্কুল কলেজ মেয়েদের অর্ধ নগ্ন দেহ দেখানো হচ্ছে। এটাই নাকি আধুনিকতা। আর এটাই যদি আধুনিকতা হয় তবে ধর্ষণ হয়তো তাদের কাছে আধুনিকতা।
টিভি খুললেই দেখি সিনেমায় ধর্ষণের চিত্র, যৌন উত্তেযোক দৃশ্য । যৌন উত্তেজনা সবারই আছে। তাই মানষিকতা শুধু ছেলেদের পরিবর্তন করলে হবে না সে ক্ষেত্রে মেয়েদেরও পরিবর্তন করতে হবে।
আসুন সবাই সুস্থ ও স্বাভাবিক জীবন যাপন করি। খারাপ কাজ থেকে নিজেকে ও নিজের পরিবারের সকলকে বিরত রাখি। এটাই হোক আমাদের স্লোগান।
২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৫
টিম মাস্কারেনহাস বলেছেন: রাস্তায় নেমেই সব সমাধান হবে বা হয়ে যাবে এটা আমিও মানিনা। তাই বলে এটাও মানিনা যে, রাজপথে আমি নামব না। কাপুরুষোচিত আচরণের অন্যতম বৈশিষ্ট্যই আপনার বয়ানে প্রতিফলিত।
৬|
২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৩
দানবিক রাক্ষস বলেছেন: প্রথম ভালো লাগা।
ভাই, একটা মানব বন্ধনের আয়জন করি চলেন তারপর পরবর্তী পদক্ষেপর সিদ্ধান্ত নাওয়া যাবে।
Click This Link
২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৬
টিম মাস্কারেনহাস বলেছেন: ধন্যবাদ।
হ্যাঁ মানবন্ধনের আয়োজন করা যায় । দুর্দান্ত প্রস্তুতি দরকার ।
সবাইকে আহবান ।
৭|
২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৩
এমজামান বলেছেন: আইন যেখানে ধর্ষককে কারাগার থেকে ছেড়ে দেয় সেখানে আপনি রাস্তায় নেমে মিছিল করবেন, মানববন্ধন করবেন। নাকি ধর্ষকদের ধরে হত্যা করবেন? (নিশ্চই আপনি খুনি হতে চাবেন না।) আইনের প্রতি আপনার শ্রদ্ধা আছে। আপনি চাচ্ছেন আইন ধর্ষকদের কঠিন বিচার করুক। কিন্তু ধর্ষক আইনের আশ্রয় নিয়ে কারাগার থেকে মুক্তি পেয়ে আবার খুন করে। কি করবেন? রাষ্ট্র যন্ত্র যেখানে দুর্ণীতিপরায়ন সেখানে প্রথমে নিজের মানষিকতার পরিবর্তন তার পর পরিবারের সদস্যদের তারপর আসেপাশের পরিচিতজনদের মিছিল মিটিং অনেক করেছি। এবার একটু ঘর থেকে শুরু করি মনে হয় কাজ দিবে ।
২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫১
টিম মাস্কারেনহাস বলেছেন: কথা রাইখা বাচ্চু রাজাকারের জন্য দোয়া করেন, কাজে দিবে ।
৮|
২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪১
দানবিক রাক্ষস বলেছেন: মানব বন্ধন নিয়ে একটা পোস্ট সামুতে দিতে হবে।
২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫১
টিম মাস্কারেনহাস বলেছেন: দিয়ে দেন , সবাই আছি
৯|
২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২২
জিললুর রহমান বলেছেন: নেতাদের মেয়েরা ধর্ষিত না হওয়া পর্যন্ত । তাদের মেয়েরা ধর্ষিত হলে তাদের ডাকে আমরা রাস্তায় নামব। বাস্তবতা তো এটাই যে আমরা নিজেদের বিবেক খরচ না করে তাদের কথাতেই হাজারে হাজারে রাস্তায় নামি। সুতরাং তারা যখন বলবে তখন নামব। আওয়ামীলীগ নামলে বিএনপি নামবো না, বিএনপি নামলে আওয়ামীলীগ নামবো না।
আর হ্যা, দেশে শুধু শান্তি আর শান্তি।
১০|
২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪১
বাঙাল শিক্ষক বলেছেন: Click This Link
©somewhere in net ltd.
১|
২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমাদের সকলেরই দৃঢ় কন্ঠে প্রতিবাদ করা উচিত! আপনার পোস্টটি ফেসবুকে সচেতনতার উদ্দেশ্যে শেয়ার দিলাম।