| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কায়সার আহমেদ খান
আই এম আ নোবাডি
আমাদের বর্তমান প্রধানমন্ত্রী রিসেন্টলি আমাদের আমজনতাদের বিরাট একটা ছবক দিয়েছেন। উনাকে এক সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধের সম্মামনা স্মারক হিসাবে বিদেশী বন্ধুদের দেয়া ক্রেস্টের সোনা জালিয়াতির ব্যাপারে দৃষ্টি আকর্ষন করা হলে তিনি বলেন দেশে একটা কথা প্রচলিত আছে স্বর্নকারেরা নিজের মায়ের গয়না বানাইলেও ওইখান থাইকাও নাকি কিছু স্বর্ন চুরি করে। চমৎকার একটা যুক্তি। আমিি আমাদের বুবুর মত শিক্ষিত (অন্তত যতগুলা ডক্টরেট ডিগ্রী উনার আছে অতগুলা মনে হয় পুরা বাংলাদেশের সব মানুষের সবগুলা মিলাইলেও উনারগুলার সমান হবেনা ) না হইলেও, একটা প্রচলিত কথা আমিও জানি চোরের মায়ের নাকি বড় গলা থাকে। উনি বললেন কতখানি সোনা আছে ওইটা ইম্পোর্টেন্ট না, ইম্পোর্টেন্ট হইলো উনাদের আনছেন আইনা সম্মানিত করছেন। তা মাননীয় প্রধানমন্ত্রী আনছেন খুব ভালো কথা, মেহমানদারিতে আমাদের কোন আপত্তি নাই। কিন্তু আমারা জানতে চাই ষোল আনার জায়গায় ২ আনাও সোনা পাওয়া না গেলেও বিলতো ঐ ষোল আনারি দেয়া হইছে, তা ঐ টাকাটা কি আপনি আপনার বাপের কাছ থাইক্যা আইনা দিছিলেন না আপনার নিজের পারসোনাল একাউন্ট থেকে দিছেন যে আপনি কইলেন আর আমরা মাইনা নিলাম। নিজের মুখেই স্বীকার করলেন যে আপনারা চোর। আই মিন আপনার উদাহরণতো তাই প্রমাণ করে। আমাদের ট্যাক্স এর টাকা দিয়া আপনারা ৫ স্টার হোটেলে জাকজমক আয়োজন কইরা কইবেন ২ভুরি/৩ভুরি, সবচেয়ে দামি কাঠ দিয়া আমাদের বন্ধুদের সম্মান দিলাম আর চুরি ধরা খায়া গেলে ওইটার সাফাইও গাইবেন। ভালোতো, ভালো না। আপনারাতো ভালো নেতাতো জীবনেও হইতে পারবেন না, তবে আরও ভালো চোর যাতে হইতে পারেন এই দুয়া করি, যাতে ধরা খায়া দেশে বিদেশে সম্মান না হারাইতে হয়। আল্লাহ আপনাদের আরও সুনিপুন ভাবে চুরি করার তৌফিক দেক এই কামনায় যাদের টাকা চুরি করলেন তাদেরই একজন ক্ষুদ্র অংশীদার
©somewhere in net ltd.