নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খালিদ বিন সিদ্দীক

খালিদ বিন সিদ্দীক › বিস্তারিত পোস্টঃ

অভাগা পুরুষ মানুষ।

১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪০

অভাগা পুরুষ মানুষ।
---------------- খালিদ বিন সিদ্দীক।

পুরুষ মানুষ মানুষ নয়
মেশিন কিংবা যন্ত্র,
আইন-কানুন এন্টি-পুরুষ
চলছে নারীতন্ত্র।

শিক্ষা-চাকরী সবখানেই
নারীর মূল্য বেশী,
রেজাল্ট-ভাইভা সর্বক্ষেত্রে
এগিয়ে রূপ আর হাসি।

যোগ্যতাটা যতই থাকুক
কাজ ছেলেটা পাচ্ছে না,
লুতুপুতুর প্রভাব অনেক
নারীর সাথে পারছে না।

বেকার পাত্রে কন্যা নয়
বেকার ছেলে চলবে না,
বাকার হলেও বেকার পাত্রী
অবিচার কেউ বলবে না।

বেকার পুরুষ মূল্যহীন
অমূল্য সে বেকার নারী,
আগা-গোড়া মুড়িয়ে সোনা
আনতে হবে চড়িয়ে গাড়ী।

বাকার নারী? ওরে বাবা!
তাকে ছোঁয়ার সাধ্য কার?
উঁচু মানের চাকর ছাড়া
ধরবে কে বা হাতটি তার?

ঘরে তুলেই ভাবছো নাকি
এবার বুঝি শেষ খেলা?
পান হতে চুন খসলে পরে
দেখিয়ে দেবে ষোলো কলা।

মামলা ঠুকে লাথিয়ে বুকে
দেখিয়ে দেবে হাজতখানা,
এ তো যেন দাওয়াত করে
খাল কেটে কুমীর আনা।

এই ধরাতে জন্ম নিয়ে
পুরুষ হয়েছে নন্দ ঘোষ,
দুধ-কলায় পুষেও নারী
শুনতে হচ্ছে ফোঁস ফোঁস।

উপায় তো নাই, উপায় খুঁজে
কোনো উপায় পাচ্ছি না,
মরার আগে পুরুষ মুক্তির
উপায় কোনো দেখছি না।।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: উপায় তো নাই, উপায় খুজে
কোনো উপায় পাচ্ছি না,
মরার আগে পুরুষ মুক্তির
উপায় কোনো দেখছি না।।

................................................................ আসুন পুরুষ মুক্তির আন্দোলন শুরু করি ।

১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫৭

খালিদ বিন সিদ্দীক বলেছেন: চলুন যাই...

২| ১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৬

ফেনা বলেছেন: বাহ বাহ বাহ!!!!! অসাধণ।
লা জবাব।
ভেরি গুশা।

১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫৮

খালিদ বিন সিদ্দীক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।।

৩| ১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১০

মাকার মাহিতা বলেছেন: কিছু অন্ত্যমিল না মেলা সত্বেও ছড়াছন্দে বেশ চমৎকার লেগেছে।
সত্যিই কি পুরুষ সমাজ আজ অবহেলিত।

১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৯

খালিদ বিন সিদ্দীক বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
না মেলা অন্তমিলগুলো নিয়ে যদি একটু বিস্তারিত বলতেন...

অগ্রীম ধন্যবাদ।।

৪| ১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৪

বাকপ্রবাস বলেছেন: হা হা হা হা

নারীবাদি পেলে কবি
মাথার চুল থাকবেনা
একে একে তুলবে সবি
পিঠের চামড়াও রাখবেনা

১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫৯

খালিদ বিন সিদ্দীক বলেছেন: হা হা হ
চমৎকার কথা বলেছেন...

৫| ১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৯

হাসান জাকির ৭১৭১ বলেছেন: চমৎকার!
ভাল লাগল ভাই!!

তবে তথাকথিত কিছু নারীবাদীরা আপনারে না ছিললেই হয়................

১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:০১

খালিদ বিন সিদ্দীক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
এখনও নিরাপদ আছি, ভাই...

৬| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:১৪

রাজীব নুর বলেছেন: শুধু পুরুষ হলেই হয় না, যোগ্য পুরুষ হতে হয়।

১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:০২

খালিদ বিন সিদ্দীক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
যোগ্য হয়েও লাভ কি...?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.