নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খাটাশ তো খাটাশ-ই। খাটাশের আবার শিরোনাম কি।

খাটাশ-২

খাটাশ-২ › বিস্তারিত পোস্টঃ

ভুতের ভয়ে ভীত আমি।

০৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৪১

একদিন ভোর বেলা
যেই পথে নামলাম,
কে যেন বলে উঠে
এই বেটা থাম্ থাম্ ।
এদিক ওদিক চারিদিক
ভালো করে দেখলাম,
কোথাও তো নেই কেউ
তবু বলে থাম্ থাম্ ।
ঘুম ঘুম ভাব ছিল
সব উবে গেল কই,
দুই কান খাড়া করি
শব্দটা হয় কৈ ।
আশে পাশে কেউ নেই
পথ ঘাট শান্ত,
তবু আসে ঐ আওয়াজ
হয় নাতো ক্ষান্ত ।
গা করে ছম ছম
ভয়ে লোম খাড়া যে,
তাড়া তাড়ি পা চালাই
পারি না তো হাটি তে ।
কুকুর টা লেজ নেড়ে
দৌড়ে যে চলে যায়,
বিড়াল টাও বসে নেই
সেও দেখি দৌড়ায় ।
সাত সকাল একি হলো
একি আমার হলো রে,
কে কোথায় কে আছো
বাঁচাও ভাই আমারে ।
গলা দিয়ে শব্দ যে
হয় না তো বের হায়,
দেহ আমার হলো কাঠ
দাঁড়িয়ে আছি ঠায় ।
ঐ দূরে ঝোপের আড়ে
কি যেন কী নড়লো,
সাথে সাথে চোখ আমার
তার উপর পড়লো ।
ঝোপ ঝাড়ের ভিতরে
নাইট গার্ড শুয়ে যে,
ঘুম ঘোরে থাম্ থাম্
সেই বলে যাচ্ছে ।
হাফ ছেড়ে বলি আমি
কি বাঁচা বাঁচলাম,
কিছু সময় থাকলে তো
মরে পড়ে থাকতাম ।
ভূত বলে পৃথিবী তে
আর কিছু নয় তো ,
না দেখা ভীতি গুলোই
ভৌতিক ভয় তো ।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:৪৯

সাদা মনের মানুষ বলেছেন: চমৎকার ছন্দ, ভালোলাগা জানিয়ে গেলাম

২৬ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:০৪

খাটাশ-২ বলেছেন: ধন্যবাদ দিলাম বদ্দা। এইটা আমার নিজের লেখা না; চুরি করে অন্যের লেখা নিজের ব্লগে চালিয়ে দিয়েছি। ব্লগের নামটাও তো আসলা না, তাইলে অন্যর লেখা প্রকাশ করতে দোষ কি? এই নীতিতে এটা লেখা হয়েছে।

২| ২৬ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:৫০

সাদা মনের মানুষ বলেছেন: নাম এবং প্রোফাইল পিক দুটোই ব্যতিক্রমী

২৬ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:০৬

খাটাশ-২ বলেছেন: ব্লগে আগে একটা "খাটাশ" ছিল; সে অনুপস্থিত দেখে আমি তার অভাব পূরণ করার দায়িত্ব নিছি। সে ফিরে আসলে আমি চলে যাব। খাটাশের প্রো পিক পাই নাই বলে এই পিক দিলাম। আইচ্ছা, কইনচান দেহি, যে তার মাথায় কাডল ভাইঙ্গা খাইতে দিছে অন্যরে, হে কি কম খাডাশ??

৩| ২৬ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:০৯

সাদা মনের মানুষ বলেছেন: নিক এবং লেখা, দুটোতেই দুই নম্বরী!!! আমি এটা সমর্থন করিনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.