নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এ বি এম গোলাম কিবরিয়া

এ বি এম গোলাম কিবরিয়া › বিস্তারিত পোস্টঃ

শিরোনামহীন - ১

০৬ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২৯

.......একটু দেরিতে হলেও ব্লগে আমি একেবারেই নতুন। অনেক দিন ধরেই কিছু লিখবো লিখবো বলে কিছুতেই সময় বের করতে পারছিলাম না। আজ অফিসের দৈনন্দিন কাজ একটু আগেভাগে শেষ হতেই ঠিক করলাম নিজের সাথে একটু কথোপকথন করব বলে।

......নিজের জন্য একটু সময়, একটু অবসর চাই। ব্যাপারটা এমন নয় যে আমি ভয়ঙ্কর ব্যস্ত একজন মানুষ, কিন্তু নিজের জন্য কষ্ট করে একটু সময় বের করার ব্যাপারে আমি বড্ড বেশি অলস। তাই ব্যস্ততার দোহাই দিতে ইচ্ছে হয় না। নিজের সাথে একটু সমঝোতার প্রয়োজন। নিজেকে বেশ ছন্নছাড়া, উদ্দেশ্যহীন লাগে - জীবন সম্পর্কে উদাসীনতা আমায় যে কোথায় নিয়ে যায় তাই মাঝে মাঝে ভাবি।

......জীবন স্রোতে গা ভাসিয়ে দেয়া মানুষ আমি, যুদ্ধ করতে ইচ্ছে হয় না। যুদ্ধ করতে হলে যে অনেক বদলে যেতে হবে। মিথ্যে বলতে হবে আরও অনেক বেশি, কিছু মানুষের সাথে অভিনয় করে যেতে হবে চিরকাল, আত্মবোধ জলাঞ্জলি দিয়ে পুতুল হয়ে নাচতে হবে কখনো কখনো, কিম্বা হতে হবে রক্তচোষা। অনেকটা ফরমালিন দেয়া ফলের মত। বাইরেরটা লোভনীয়, ছদ্মবেশী - ভেতরটা বিষাক্ত।

........নিজেকে মহাপুরুষ বলছি না, ভাবছি না- হতেও চাই না। কিন্তু নিজেকে বুঝতে চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত। আমার জন্মে, আমার রক্তের ধারায়, আমার শৈশবের, কৈশোরের শিক্ষায় আমি কি? আলোকিত? নাকি তলিয়ে যাচ্ছি ক্রমাগত? আমার চারপাশটা ঘিরে কিসের বলয়? আমি কতটা একা – এখন অথবা বার‍ধক্কে? এর শেষ নেই, শেষ হবেও না। নিজের কাছেই নিজে অজানা অচেনা রয়ে যাব অন্তিম কাল পর্যন্ত। দেখাই যাক না স্রোতের ধারার শেষ প্রান্তটা কোথায়। আমি ভাসতেই থাকব। ভেসে থাকায় আমার যুদ্ধ। - কিবরিয়া

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.