| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

আজ রাস্তায় হাটতে হাটতে দেখলাম কয়েকটা ছেলে মেয়ে মিলে খেলা করছে। খেলাটার নাম হচ্ছে "রেসমা"। দাড়িয়ে দেখতে লাগলাম। দুই দলে বিভক্ত ৪জন করে মোট ৮জনের খেলা। অনেক মজা করে খেলছিল তাঁরা। খেলাটা দেখে হাটতে হাটতে ভাবলাম এক সময় আমরাও খেলেছি। তখন প্রতিদিন বিকেলে পারার সব ছেলে মেয়ে মিলে মাঠে আসতাম নানা ধরনের খেলা খেলার জন্য। সে কথাটাই মনে পরে গেল। আমার দুই ভাগিনার সাথে আমি প্রায়ই খেলা করি। ওদের সাথে খেলতে খেলতে আমি আমার বাল্যকালে ফিরে যাই। হারিয়ে যাই সেই বন্ধুদের সাথে হাজার খেলায়। আর যখন ফিরে আসি একই জায়গায় তখন সব কিছু কেমন যেন উলট পালট লাগে। সবাই কত তারাতারি বড় হয়ে গেলাম। কিদরকার ছিল?? ভালোইত কাটছিল আমাদের সেই জীবনটা। আজ কোথায় কে চলে গেছে, কারো কোন খোজই নেই। বাল্যকালে যে ছিল প্রাণ-প্রিয় বন্ধু এইকালে তার সাথে কোন যোগাযোগই নেই। এক সাথে বসে কিছু সময় কাটানোর পর্যন্ত সময় নেই। যে যার কাজে ব্যাস্ত।-শুধু আমার কোন কর্ম নেই। কর্মহীন বলেই একা একা বসে থাকি, আর বাল্যকালের স্মৃতিগুলো মনে করি। এর সাথে সাথে মনে মনে একটা গান গাওয়া হয়ে যায়।
“সে যে বসে আছে একা একা..................হুম উহুম উহুম...”
©somewhere in net ltd.
১|
২৮ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:০৩
ইমতিয়াজ ১৩ বলেছেন: ফেবুতে সার্চ দেন পেয়ে যাবেন আশা করি।