নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেশান্তরীর ব্লগ

হইয়া আমি দেশান্তরি দেশ বিদেশে ভিরাই তরী..নোঙ্গর ফেলি ঘাটে ঘাটে বন্দরে বন্দরে...আমার মনের নোঙ্গর পইরা রইছে হায়রে সারেং বাড়ির ঘরে...

কল্প কন্যা

আমি ঘর ছাড়িয়া বাহির হইয়া জ্যোৎস্না ধরতে যাই... হাত ভর্তি চান্দের আলো... ধরতে গেলেই নাই...

কল্প কন্যা › বিস্তারিত পোস্টঃ

এগিয়ে যাক নারী, খুলে দ্বার মুক্তচিন্তার!

২৬ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

ফাহরিয়া মেয়েটার সাথে আমার পরিচয় র‍্যাডিসনের একটা কনফারেন্সে। "এ ইউ ডাব্লিউ" ইউনিভার্সিটি থেকে একটা স্পীচ প্রেজেন্ট করতে এসেছিলো। প্রেজেন্টেশন শেষ হবার পর আমি গিয়ে হাত মিলালাম, ছোট করে কাটা চুল, চশমা পরা, বুদ্ধিদীপ্ত চোখ। টুকটাক কথা হল তার কিছুদিন পর দেখি আমাকে ফেইসবুকে খুঁজে বের করে অ্যাড করেছে। হালকা পাতলা কথা হতে থাকলো মাঝে মধ্যে।



এইবার দেশে আসার পর একদিন কথায় কথায় বললো পরিচিত কয়েকজনের জাকাতের টাকা তুলে সে একটা এতিমখানায় আর একটা গার্লস স্কুলে কিছু বই কিনে দিয়েছে। তারপর বেশ সংকোচ নিয়ে নিজের একটা প্ল্যানের কথা বললো, সে ওই গার্লস স্কুলে একটা লাইব্রেরী করে দিতে চায়।



আমার বন্ধুটি আমারই ব্যাচমেট মাত্র "এ ইউ ডাব্লিউ" তে জুনিওর টিচিং ফেলো হিসেবে জয়েন করেছে।তার আর আমার পক্ষে লাইব্রেরী প্রতিষ্ঠা করা সম্ভব নয়। খুব কাছের লোকজন ছাড়া কোনদিন সাহায্য চাই ও নাই। কিন্তু অনেক সময় নিজস্ব গন্ডিতে থেকে কিছু করা মুশকিল হয়ে যায়, আর জ্ঞানী লোকে বলে, সাহায্য চাইতে পারাও একটা বড় লারনিং



নারী সমাজ অনেক এগিয়ে গেছে বলে মনে হলেও আসলে গ্রাম, গঞ্জে ঢুকলে বোঝা যায় মেয়েদের আদত অগ্রসর এখন ও অনেক সীমিত। গত ২ মাস রিমোট এলাকা গুলো তে কাজ করার সুবাদে এটাও জানি যে এখনও কত বাল্য বিবাহ হয় সচেতনতার অভাবে। এখনো কত মা মেয়েকে পড়ানোর চাইতে ছেলে কে লেখাপড়া করানোতে বেশী উৎসাহী। নারী শিক্ষার গুরুত্ব নিয়ে লেকচার দিবার আগ্রহ নাই কিন্তু পাঠ্য আর ধর্মীয় শিক্ষার পাশাপাশি সুনীল, বিভুতিভূষণ কিংবা সুকুমার পড়লে লাভ বৈকি ক্ষতি নাই। জাফার ইকবালের সাইন্স ফিকশন পড়ে কিছু মেয়ে হয়ে উঠতে পারে বিজ্ঞান আর প্রযুক্তি নিয়ে আগ্রহী । মুক্তিযুদ্ধ সম্পর্কে জানবে।কেন ৪২ বছর বাদেও কাউকে ক্ষমা করা যায় না তা শিখবে।

একজন শিক্ষিত মা ছেলে মেয়েদের প্রকৃত শিক্ষিত করে তুলতে চাইবে। অজ্ঞতার বাইরে এসে প্রগতিশীল চিন্তা করবে কি অদ্ভুত সুন্দর একটা ব্যাপার হবে একবার ভেবে দেখি?



আমাদের অনেকের ঘরেই পুরানো বই পড়ে থাকে। সবাই বড় হয়ে গেছে। বই পড়ার কেউ নেই। আবার এত শখের একসময় পয়সা জমিয়ে কেনা বইগুলো নীলক্ষেতে বিক্রিও করতে ইচ্ছা করে না। সেই বই গুলো আমাদের দিন। কথা দিচ্ছি কিছু ছোট্ট মেয়ে খুব আগ্রহ নিয়ে বইগুলো পড়বে। এই লিখার নিচে ঢাকা আর চিটাগাং এর দুটো ঠিকানা দিচ্ছি বই পাঠানোর জন্য।কেউ ব্যাক্তিগত কালেকশনের অনেক বই একসাথে দিতে চাইলে সেটা ঢাকার ভেতর হলে আমি নিজ উদ্যোগে বই আনার ব্যাবস্থা নেব।

আর্থিক সচ্ছতা বজায় রাখার জন্য কোন ডোনেশন আমরা গ্রহন করবো না।



আমার এক খুব কাছের বন্ধু এই উদ্যোগের কথা শুনে ব্যাক্তিগত কালেশন থেকে গোটা পঞ্চাশেক বই ডোনেট করেছে। আ হিউজ স্টার্ট আই মাস্ট সে!



আপাতত বই জোগাড় করা হচ্ছে ফেনীর সুলতানা মেমোরিয়াল গার্লস স্কুলের জন্য কেমন বই জোগাড় করতে পারি তার উপর নির্ভর করে আরো কিছু স্কুলে ছোট পরিসরে হলেও লাইব্রেরী করে দিবার চেষ্টা থাকবে।



বই ডোনেশন সংক্রান্ত কোন সাজেশন বা কোন ব্যাপারে যোগাযোগ করতে চাইলে আমার ফেবুতে একটা ছোট্ট মেসেজ করতে পারেন (নিচে লিংক)।

দেশান্তরীর ফেইসবুক



অথবা ফাহরিয়ার সাথে নিম্নক্তো মেইলে যোগাযোগ করতে পারেন।

[email protected]





বই পাঠানোর ঠিকানা (চিটাগাং)

Fahria Kabir

Junior Teaching Fellow

Asian University for Women

20A M.M.Ali Road, Chittagong-400, Bangladesh

মন্তব্য ১৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৪০

ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:
ভাল উদ্যোগ।

২৭ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৩

কল্প কন্যা বলেছেন: ২টা বই দিবে বিশ্বাস করবো যে আপনি সত্যি মনে করেন এতা ভালো উদ্যোগ!

২| ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৫০

সানড্যান্স বলেছেন: বিশাল সমুদ্রের লাইট হাউজ হইল বই!!!

ব্যক্তিগত ভাবে এই আমার সব চে প্রিয় কাজ, কোন সাহায্য করতে পারব না।
তবে একটা পরামর্শ দিতে পারি, সেটা হল আপনারা প্রচুর ক্লাসিক রাখতে পারেন আপনাদের সংগ্রহ তে।
অনূবাদ হলে আরো ভাল হয়, ক্লাসিক ক্রিয়েটিভিটি বাড়ায়, আমার ক্ষেত্রে তাই হত।

ধন্যবাদ!

২৭ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৪

কল্প কন্যা বলেছেন: মাথায় রাখবো। ধন্যবাদ।

ক্ল্যাসিক জোগাড় করাই সহজ হবার কথা। সুন একটা লিস্ট দিবো কয়টা কি বই জোগাড় হল। আর কোন ক্যাটাগরির কয়টা বই দরকার।

৩| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৪৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: নাইস উদ্যোগ

২৭ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৩

কল্প কন্যা বলেছেন: বই দেয়া যায়? :)

৪| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৫২

আমিনুর রহমান বলেছেন:



চমৎকার উদ্যোগ। পোস্ট স্টিকি করার অনুরোধ রইল সামু কর্তৃপক্ষের কাছে।

৫| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৫৭

স্নিগ্ধ শোভন বলেছেন:

দারুণ উদ্যোগ।
পাশে থাকার চেষ্টা করবো।

পোস্ট স্টিকি করার অনুরোধ রইলো।

২৭ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৫

কল্প কন্যা বলেছেন: চেষ্টা করার জন্য ধন্যবাদ। একটু বন্ধুদের বলবেন বই দিবার জন্য :) কৃতজ্ঞ থাকবো।

৬| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১:৩৬

পেন্সিল স্কেচ বলেছেন: এগিয়ে যাক নারী, খুলে দ্বার মুক্তচিন্তার! আপনাদের উদ্যোগ সফল হোক

২৭ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৩

কল্প কন্যা বলেছেন: হুম ধন্যবাদ

৭| ২৭ শে আগস্ট, ২০১৩ ভোর ৫:৫২

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: দারুন উদ্যোগ,অ-নেক অ-নেক শুভকামনা থাকলো।

২৭ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৪

কল্প কন্যা বলেছেন: ধন্যবাদ তনিমা, একটু বন্ধুদের বলে দেখবেন কেউ বই দিবে কিনা? মাত্র ৫০০ বইয়ের টার্গেট আপাতত!

৮| ২৭ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫০

রোমেন রুমি বলেছেন:

শুভ কামনা ।

৯| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ১২:২৭

টুম্পা মনি বলেছেন: ভালো উদ্যোগ। শুভকামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.