নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“কলিমদ্দিকে আবার দেখা যায় ষোলই ডিসেম্বর সন্ধ্যায় বাজারের চা স্টলে। তার সঙ্গীরা সবাই মুক্তি, সে-ই শুধু তার পুরনো সরকারি পোশাকে সকলের পরিচিত কলিমদ্দি দফাদার।”

কলিমুদ্দি দফাদার

“ঘুরছি আমি কোন প্রেমের ই ঘুর্নিপাকে, ইশারাতে শিষ দিয়ে কে ডাকে যে আমাকে”

কলিমুদ্দি দফাদার › বিস্তারিত পোস্টঃ

আলপিন!!!!!

১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ আলোড়ন তুলেছিল। সর্বশেষ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে কটুক্তির ছেড়ে দেশের আলেম সমাজ ও ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে তীব্র ক্ষোভ ও আন্দোলন দেখা যায়। ঘটনা এতো দূর গড়ায় যে প্রথম আলো সম্পাদক মতি বাইতুল মোকাররমের প্রধান খতিবের নিকট উপস্থিত হয়ে ক্ষমা প্রার্থনা করেন।‌ আলপিন পরবর্তীতে রসআলো নামে প্রকাশ করলে তেমন জনপ্রিয়তা পায়নি...









শেষ কথা শেখ হাসিনার দেশে ফিরে আসাকে কেন্দ্র করে ঢাকায় ককটেল বিস্ফোরণ, বাস ও গাড়িতে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটছে। রাজনৈতিক বাস্তবতায় এমন সংঘাতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। কারণ, আওয়ামী লীগের একটি উল্লেখযোগ্য জনসমর্থন রয়েছে। সেই জনগোষ্ঠীকে রাজনৈতিক মূলধারার বাইরে রেখে দেশে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা কঠিন।

তবে ২৪-পরবর্তী সময়ে শেখ হাসিনার প্রতি মানুষের ক্ষোভ কমে এলেই যে রাতারাতি আওয়ামী লীগ আবার জনপ্রিয় হয়ে উঠবে, তা ভাবার কারণ নেই। আওয়ামী লীগের রাজনৈতিক সংস্কৃতিতে আন্দোলন, হরতাল, মিছিল, ভাঙচুর ও সংঘাতের দীর্ঘ ইতিহাস রয়েছে। ২০০১–২০০৫ সালেও দলটি ১৪৪ দিন হরতাল করেছে এবং সংসদ বর্জন করেছে। পুরোটা সময় হাসিনা তার নেতৃবৃন্দ কে লগি-বৈঠা দিয়ে মাঠে ওয়ার্ম আপ করিয়েছে।

আওয়ামী লীগ বরাবরই নিজের রাজনৈতিক মাঠ ও কৌশলে খেলতে অভ্যস্ত। কিন্তু বর্তমান বাস্তবতায় রাজনীতিতে ফিরতে হলে শুধু পুরোনো কর্মী-সমর্থন কিংবা বিদেশি মিত্রতার ওপর নির্ভর করলে চলবে না। দলটির নেতৃত্ব, রাজনৈতিক সংস্কৃতি, কৌশল ও জবাবদিহিতে মৌলিক পরিবর্তন আনতে হবে। ভাগ্য সহায় না হলে ফিরে আসার পথ আরও দীর্ঘ ও কঠিন হবে.....

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪

সৈয়দ কুতুব বলেছেন: রাজনৈতিক দলগুলোর মাঝে দুই ধরণের সমর্থক রয়েছে : ১- পাছায় কাপড় না থাকলেও দলের জন্য অন্তপ্রাণ সমর্থক ২- দলের জনপ্রিয় মুখ কে সাইনবোর্ড হিসাবে ইউজ করে নিজের আখের গোছানো সমর্থক ।

১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭

কলিমুদ্দি দফাদার বলেছেন:
যেগুলোর পাছায় কাপড় নাই সেগুলো রাজনীতিতে আসে নিজের অর্থনৈতিক মুক্তির জন্যে।
রাজনীতি এক ধরনের বিনিয়োগ; ধনীরা রাজনীতি করে পয়সা দিয়ে আর
গরীব-দুঃস্থ আসে মিছিল মিটিং ও নেতাদের বিশ্বস্ত ভ্যানগার্ড হয়ে।

২| ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩২

মাথা পাগলা বলেছেন: শুনলাম ভারতে থাকা পলাতক লীগের নেতাকর্মীদের বর্ডারের কাছে জড়ো হতে বলা হয়েছে। পাসপোর্ট ভিসা ইস্যুতে শেখ হাসিনা নাকি দেশে ঢুকতে পারবেন না। পুশ ইন/পুশ ব্যাক ইস্যু নিয়ে বিজিবি-বিএসফের মধ্যে সম্মুখ যুদ্ধ হবে কি?

১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

কলিমুদ্দি দফাদার বলেছেন:
পুশ ইন/পুশ ব্যাক ইস্যু নিয়ে বিজিবি-বিএসফের মধ্যে সম্মুখ যুদ্ধ হবে কি? ইহা হাস্যকর কথা।
বাকী আওয়ামীলীগের অভ্যন্তরীণ খবর কিছু জানি না। হাসিনার দেশে ফিরার পদ্ধতি ভবিষ্যতে বাণী করা বেশ কঠিন।
তবে সরকার চাচ্ছে না তিনি দেশ আসুক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.