| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আঁস্তাকুড়ের কবি
আমি একটা আঁস্তাকুড়ের কবি ।
আমার কবিতার দৌড় রবীন্দ্রনাথের আমাদের ছোট নদী
আর নজরুলের চল চল পর্যন্তই ।
নির্মলেন্দু গুনের দু একটা কবিতা হঠাত্ হঠাত্ পড়ি
জয় গোস্বামী পুর্নেন্দুর নাম ই শোনা হয় নি ।
তবু আমি কবিতা লিখি
মাঝে মাঝে মনটা খারাপ হলে
দু'একটা শব্দে
নিজের মনটাকে বোঝাই ।
কবিতার মতো নিজের জীবনটাকে
সাজাতে একটু চেষ্টা করি ।
দু একটা এলোমেলো শব্দে ।
একটা সঞ্চিতা কিংবা একটা গীতাঞ্জলি
কখনো লেখা হবে না ।
তাই বলে কি ?
তোমার ছোট মনটাতে
একটু জায়গা পাওয়াও হবে না ।
আসলে আমি তো কেউ না
একটা শূন্য ছায়া মাত্র ।
আঁধারে হারিয়ে যাবার অপেক্ষায় ।
আঁস্তাকুড়ের কবি যে ।
কবিতা গুলোকে আঁস্তাকুড়ে ফেলার আগে
তোমার দীঘির মত স্বচ্ছ আঁখি দিয়ে
একটিবার হলেও দেখো
নিজের অজান্তেই না হয়
নিজেকে খুঁজে নিও
আঁস্তাকুড়ের কবিতার মাঝে ।
২|
১১ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:০৩
কল্পতরু তেপান্তর বলেছেন: ধন্যবাদ আপনাকে ......
©somewhere in net ltd.
১|
১২ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:১০
অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার লিখেছেন ।
ব্লগে স্বাগতম