| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই শীতলক্ষ্যায় আছে তোমার ছোঁয়া
এই শীতলক্ষ্যার বাতাসে মিশে আছে তোমার গন্ধ
এইযে নদীর পাড়, এখানে হেঁটে বেরিয়েছ তুমি
জাহাজের খালাসিরাও বলেছে তোমার কথা।
এই যে সারি সারি নৌকা বাঁধা
এখানেও নাকি এসেছিলে তুমি
নৌকার মাঝিরা বলে গেল সে কথা
নদীর জল নিয়ে নাকি করেছ খেলা?
দূরে আলো জ্বেলে চলা জাহাজ দেখে নাকি অবাক হয়েছিলে তুমি?
হারিয়ে যেতে চেয়েছিলে সে জাহাজ চেয়ে,
শুভ্র কাশফুল নাকি ছুঁয়েছিল তোমার হাত?
একলা সাদা বক বলে গেল সে কথা "ঈর্ষায়"।
আমি এসেছি, এসেছি তোমায় খুঁজতে
সেই নদীর জলে, সেই কাশফুলে
যেখানে ছুঁয়ে গেছ তুমি পরম আদরে।
সেই নৌকায় ভেসেছি, নদীর পাড়ে হেঁটেছি
অনুভব করেছি তোমার শরীরের মিষ্টি গন্ধ।
আমি খুঁজেছি তোমায় বকের সাদা পালকে,
দূরে হারিয়ে যাওয়া সেই জাহাজের হলুদ আলোতে,
সেই মাঝি সেই খালাসিদের বারংবার শুধিয়েছি তোমার কথা,
তুমি কোথায়?
তারা বলেছে, তুমি মিশে আছো আমাতে,
আমার রক্তে
আমার শরীরের বয়ে চলা প্রতিটি বিষাক্ত রক্ত কণায়।
©somewhere in net ltd.