| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দৈনিক ডিমের কুসুম প্রত্রিকা থেকে জনৈক ডাকাতফোনের প্রতিনিধির সাক্ষাৎকার :
ডিমের কুসুম : বর্তমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে ইন্টারনেটের প্যাকেজের দাম কমানোর ব্যাপারে আপনার মতামত কি ?
ডাকাতফোন : দেখুন আমরা গ্রাহক সন্তুষ্টির কথা চিন্তা করে পি১ প্যাকেজের দাম প্রতি কিলোবাইট দুই পয়সা থেকে আরো কমাবার সিদ্ধান্ত নিয়েছি।
ডিমের কুসুম : কিন্তু পি১ প্যাকেজ তো খুব কম সংখ্যক গ্রাহক ব্যবহার করে। যারা ১ জিবি বা আনলিমিটেড ব্যবহার করে তাদের জন্য কি ব্যবস্থা নিবেন ?
ডাকাতফোন : এই মুহূর্তে তাদের জন্য আমরা কিছু করতে পারব না। তাতে আমাদের লোকসান হবে।
ডিমের কুসুম : ২০০৪ সালে যেখানে ব্যন্ডউইথের দাম ছিল ৭২,০০০ টাকা। সেখানে ২০১৩ সালে মাত্র ৪,০০০ টাকা। তাহলে আপনাদের লোকসান হবে কি করে ?
ডাকাত ফোন : মানুষ অভ্যাসের দাস। হঠাৎ করে পরিবর্তন কিভাবে সম্ভব।
ডিমের কুসুম : পাশ্ববর্তী দেশ ভারতে আপনাদের কোম্পানি ১ জিবি ডাটা ৩০-৩৫ রুপি বিক্রয় করে। কিন্তু বাংলাদেশে ৩০০ টাকারও বেশি বিক্রয় করেন, এর কারণ কি ?
ডাকাতফোন : ভারতে জনগণ খুব সচেতন। নিজেদের স্বার্থে কথায় কথায় বিক্ষোভ, ভাংচুর, বনধ ডাকে। কিন্তু বাংলাদেশের মানুষ শুধু রাজনৈতিক ব্যাপারে রাস্তায় নামে। নিজেদের স্বার্থের বিষয় নিয়ে কেউ নামে না। এজন্য আমরা কোন সমস্যায় পড়ি না। তাছাড়া আরো অনেক বিষয় ম্যানেজ করতে হয়।
ডিমের কুসুম : অন্য অনেক বিষয় ম্যানেজ করেন মানে যদি একটু পরিষ্কার করেন ?
ডাকাতফোন : দেখুন আজ পদ্মা সেতুর ১২% হিসাবের জন্য কত কেলেঙ্কারী হয়ে গেল। শুধু পদ্মা সেতুর কাজ শুরু হল না। আমরা ১২% নয় ৫০% এ বিশ্বাস করি। সরকারী দল, বিরোধী দল সহ যাবতীয় আমলাতান্ত্রিক বিষয় ম্যানেজ করি। কারণ আমরা বাতাস বিক্রি করি, ৫০% দিলেও কোন সমস্যা নাই।
ডিমের কুসুম : কিন্তু বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন। তারা তো রাস্তায় নেমে আসতে পারে তাদের দাবি আদায় করতে ?
ডাকাতফোন : সে সম্ভাবনা নেই বললেই চলে, বাংলাদেশে মানুষের নিজের জীবন ঝুকির মধ্যে না পড়লে তারা কখনও দাবী আদায় করতে আন্দোলন করে না। ভারতে পেট্রোলর দাম বাড়লে শহর অচল হয়ে যায়। ব্রাজিলে গণপরিবহনের ভাড়া বাড়লে লক্ষ লক্ষ মানুষ বিক্ষোভ করে। বাংলাদেশের মানুষ পৃথিবীর সবথেকে সহ্যশীল জাতি। এদের গায়ের চামড়া গন্ডারের চামড়া থেকেও পুরু। পেট্রোল, বিদ্যুতের দাম থেকে শুরু করে সবকিছুর দাম বেড়েছে। তবু এরা কোন প্রতিবাদ করেনি। সবাই নিজেদের স্বার্থ নিয়ে চিন্তা করে। ইন্টারনেটের দাম কমানোর দাবিতে এরা কোন কর্ণপাত করবে না। দেখেন না কয়েক দিন খুব সংবাদ সম্মেলন, মানববন্ধন, পত্রিকায় নিউজ কত কিছু হলো, এখন আর কিছু নাই। সাভার ট্রাজেডির কথা ধরুন, এখন কয়টা মিডিয়াতে সাভার ট্রাজেডীর সংবাদ পাবেন। বাংলাদেশে প্রতিটা সমস্যা হলো এলার্জীর মতো। হঠাৎ হঠাৎ করে উদয় হয়। আবার নতুন কোন ঘটনা ঘটলে আবহাওয়া বার্তার মতো অন্য দিকে ঘুরে যায়।
ডিমের কুসুম : তাহলে আর কত দিন ধরে আপনারা আমাদের এভাবে লুটপাট করবেন বলে মনে করেন ?
ডাকাতফোন : এ প্রশ্নের উত্তর দিতে হলে ইতিহাসে ফিরে যেতে হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে আমরা শিক্ষা নিয়ে আমাদের কার্যক্রম পরিচালনা করি। তখন তো একটা মীরজাফর ছিল। আর এখন মীরজাফরের সংখ্যা অগণিত। আমি আপনাকে সঠিক হিসাব বলতে পারব না। আমরা ২০০ বছরেরও বেশি সময় টিকে থাকতে পারব বলে আশা করি।
ডিমের কুসুম : কিন্তু ''টেলিটক'' নামক সরকারী অপারেটর যে বাধ ভেঙ্গে দিতে চাচ্ছে। তারা থ্রিজি চালু করেছে। তারা যদি ইন্টারনেটের প্যাকেজের দাম কমায় তখন তো আপনাদের ব্যবসায়িক ক্ষতি হবে। আপনাদের বাধ্য হয়ে দাম কমাতে হবে।
ডাকাতফোন : দেখুন টক জিনিস মানুষ বেশি পছন্দ করে না। তাছাড়া টেলিটক যদি ইচ্ছা করে তাহলে তারা আমাদের থেকে আরো ভাল সার্ভিস দিতে পারে এবং বাজার দখল করতে পারে।
ডিমের কুসুম : তাহলে তারা এটা করে না কেন ?
ডাকাতফোন : তাহলে আপনাকে যে ৫০% এর হিসাব দিলাম সেটা ভুলে গেলেন নাকি। এটা ওই ক্যাটাগরিতে পড়ে। তাছাড়া কথায় আছে '' দেশের থেকে দল বড়, দলের থেকে ব্যক্তি বড়''। ব্যক্তিস্বার্থ উদ্ধার করতে গিয়ে দেশের বারোটা বেজে যাক, এতে থোড়ায় কেয়ার।
ডিমের কুসুম : সবশেষে আপনার কি কিছু বলার আছে ?
ডাকাতফোন : এদেশের মানুষকে কিছু বলার নাই। কারণ এরা শুধু রক্ত-মাংসের গড়া পিন্ড মাত্র। মগজ বলতে গেলে কিছু নাই। আপনাকে একটা অনুরোধ, আপনি এই দাম কমানো সম্পর্কিত কোন নিউজ রিপোর্ট কইরেন না। ওই ৫০% হিসাবের মধ্যে কিন্তু আপনার টাও ধরা আছে। '' এ সুযোগ সীমিত সময়ের জন্য''।
২০ শে জুন, ২০১৩ রাত ১২:৪৬
কৌতুহল বলেছেন: সরকার সামাজিক নেটওয়ার্ক সমূহ নজরদারীর আওতায় নিয়েছে। মাঝে আবার ইন্টারনেটের আপলোডের গতি ২৫% করে দিয়েছিল না, তাই একটু ডরায়.....
২|
১৯ শে জুন, ২০১৩ রাত ১১:১৯
মদন বলেছেন: '' এ সুযোগ সীমিত সময়ের জন্য''। ![]()
©somewhere in net ltd.
১|
১৯ শে জুন, ২০১৩ রাত ১১:০৯
তামিম ইবনে আমান বলেছেন: মানহানি মামলা খাওয়ার ভয়ে আছেন নাকি। ইশারায় লিখলেন