| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বকাপের এই মৌসুমে ফুটবল নিয়ে একটা দারুণ হার্ট লিফটিং মুভি দেখে ফেললাম - "Next Goal Wins"
গল্পটা আমেরিকান সামোয়ার জাতীয় ফুটবল দলকে নিয়ে। ২০০১ সালে অস্ট্রেলিয়ার কাছে ৩১-০ গোলে হেরে এক লজ্জার রেকর্ড গড়েছিল তারা। আমেরিকান সামোয়া কখনও কোনো ম্যাচ জেতে নি, এমন কী কোনো গোলও দিতে পারে নি। এমন এক ভাঙাচোরা দলকে সামলাতে আসেন কোচ থমাস রনগেন (মাইকেল ফ্যাসবেন্ডার)। সে বেচারার নিজের জীবনেও তখন খুব খারাপ সময় যাচ্ছিল।
এখানে আছে তৃতীয় লিঙ্গের খেলোয়াড় জায়া সায়েলুয়ার সত্যি গল্প। সামোয়ান সংস্কৃতিতে তার মতো মানুষদের বলা হয় "fa'afafine"
আশ্চর্যের বিষয় হলো ট্রান্স পিপলদের নিয়ে তাদের কোন সংকোচ নেই। শত শত বছর ধরে পলিনেশিয়ান সমাজ ভালোবাসা দিয়ে আগলে রেখেছে তাদের। কোচ রনগেন জায়াকে দেখে অবাক হলেও সামোয়ানদের কাছে এটা খুবই স্বাভাবিক ব্যাপার ছিল। তাদের কথা হলো, “ফুল ছাড়া কি পৃথিবী বাঁচে? সে আমাদের ফুল”। জায়া ছিলেন জাতীয় দলে খেলা প্রথম ট্রান্স খেলোয়াড়।
এক ম্যাচে ৩১ গোল হজম করা গোলকিপার নিকি সালাপুর গল্পও আছে এখানে। বেচারা ৩১ গোল খাওয়ার বেদনা ভুলতে এক্সবক্সে অস্ট্রেলিয়ার সাথে খেলে প্রতিবার ৩২ গোল দিয়ে তবেই ক্ষান্ত হতো। সে কি কামব্যাক করতে পেরেছিল?
আমেরিকান সামোয়ার পরের ম্যাচ প্রতিবেশী দ্বীপ টোঙ্গার সাথে। তাদের সাথে এক ঐতিহাসিক শত্রুতা বিদ্যমান। এতদিন তারা লক্ষ্য নিয়েছিল কোনোমতে এক গোল করে ‘ইতিহাস’ গড়ার। কিন্তু রনগেন এসে তাদের মধ্যে জেতার মানসিকতা তৈরি করেন। শেষতক কি তারা পেরেছিল লক্ষ্যপূরণ করতে?
সিনেমাটা তাইকা ওয়াইতিতির বানানো। হাসি-কান্না মেশানো তার সিগনেচার উষ্ণ আমেজ পুরো ছবিতেই জুড়ে ছিল। কিছু মেলোড্রামা আর ফরমুলাটিক এলিমেন্ট আছে, সেটা সাচ্ছন্দ্যে ইগনর করেছি আমি।
সিনেমাটা সবাইকে দেখতে রেকমেন্ড করব।
০২ রা জুলাই, ২০২৬ রাত ১১:৪১
হাসান মাহবুব বলেছেন: একটু রিসার্চ করে দেখি কী অবস্থা।
ধন্যবাদ।
২|
০৩ রা জুলাই, ২০২৬ রাত ১২:৪০
ঠাকুরমাহমুদ বলেছেন:
আমি অবসরে সিনেমা দেখি। next goal wins ছবিটি দেখবো। ভালো সিনেমা দেখতে পারা আমি মনে করি ভাগ্যের বিষয়। আপনাকে ধন্যবাদ।
০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ৯:৫৫
হাসান মাহবুব বলেছেন: অবশ্যই দেখবেন। হতাশ হবেন না, কথা দিচ্ছি।
ভালো থাকবেন।
৩|
০৩ রা জুলাই, ২০২৬ রাত ১:১৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: চলমান বিশ্বকাপ এর চাইতে এক্সাইটিং
০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ৯:৫৫
হাসান মাহবুব বলেছেন: কে কার চেয়ে এক্সাইটিং ঠিক বুঝলাম না। চলমান বিশ্বকাপ এই সিনেমার থেকে
না কি এই সিনেমা চলমান বিশ্বকাপ থেকে?
৪|
০৩ রা জুলাই, ২০২৬ বিকাল ৩:০৯
রাজীব নুর বলেছেন: ইদানিং আমার কোনো সিনেমা দেখা হয় না। ভীষন ব্যস্ত আমি।
অথচ একসময় প্রতিদিন কমপক্ষে তিনটা মুভি দেখব।
০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ৯:৫৬
হাসান মাহবুব বলেছেন: কীসের এত ব্যস্ততা আপনার? আপনি কী করেন?
৫|
০৩ রা জুলাই, ২০২৬ বিকাল ৩:৪১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
১ ঘণ্টা ৩৩ মিনিট ৪০ সেকেন্ডের মুভি।
এই সপ্তাহেই দেখবো।
আপনার পোস্টটি পড়ে আগ্রহ জাগলো দেখার।
০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ৯:৫৬
হাসান মাহবুব বলেছেন: ঠিক আছে।
দেখে ফেলেন।
©somewhere in net ltd.
১|
০২ রা জুলাই, ২০২৬ রাত ১০:৫০
মেঘনা বলেছেন: বলিউড অভিনেতা জন আব্রাহামের "ধান ধনা ধান গোল" সিনেমাটা দেখতে পারেন । ভালো লাগতে পারে।