নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আকাশে আজ রঙের খেলা, মনে মেঘের মেলা

মানুষ, নারী ও প্রকৃতি সবই নশ্বর। আর আছেন আমার ঈশ্বর, যিনি অবিনশ্বর।

কৃষ্ণকলি

প্রথমত মানুষ, তারপর নারী। গায়ের রঙ কালো তাই কৃষ্ণকলি।

কৃষ্ণকলি › বিস্তারিত পোস্টঃ

আপন ঘরে

২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫২

আপন ঘরে

আপন ঘরে দিন কাটালাম
আমি যে পরবাসী,
সেজন আমার থেকেও নেই
নেইতো গান হাসি।

পিঞ্জিরার এক পাখী যেন
বন্দী হয়ে আছি,
আকাশ দেখি চেয়ে চেয়ে
নেই সে কাছাকাছি।
শূন্য ঘরে একাই আমি
দূর যে রাশি রাশি।

লোকে বলে বালুর ঘরে
ঢেউ কী আর ফিরে?
মন বলে প্রেম অটুট বাঁধন
কেইবা তারে ছিঁড়ে!

এই কূলেতে রইলাম আমি
মাঝে অথৈ পানি,
ঐ কূলেতে রইলো সে যে
দেয়না তারে আনি।
অবুঝ আশায় বেলা গেল
চোখের জলে ভাসি।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৭

দেবজ্যোতিকাজল বলেছেন: ছন্দময়ী কবিতা । ভাল । বেশ ভালো:D

২| ২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪৫

সুলতানা রহমান বলেছেন: সুন্দর!

৩| ২৭ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৩

কল্লোল পথিক বলেছেন: অবুঝ আশায় বেলা গেল
চোখের জলে ভাসি।

চমৎকার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.