| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কুচকননা
পাগল আমি, বড়ই পাগল। হাসতে ভালবাসি, আত্মকেন্দ্রিক কে ঘেন্না করি। স্বপ্ন ভুলে যাই।
জীবন যেখানে নিদ্রিত গুহায় ঘুমাচ্ছিল, ঠিক তখোনি পৃথিবী কতখানি এগিয়ে গেছে টেরই পায়নি আমরা ।বাইরে বৃষ্টির মুর্ছনা, নদীর বুকে অসীম সাতার, বিকেলবেলা বালির ঘর বানানো , কিছুই আমার নাগালে ছিল না। কখনো নিজেকে পাখি হবো ভাবতাম, কচি মনের তৃষ্ণাৃ কখনই কবুল হয়নি সৃষ্টিকর্তার কাছে, ভালই হয়েছে তা এখন ভাবি ।আজ থেকে প্রায় দশ বছর আগের কথা, পাড়ার ছেলেমেয়েদের সাথে সাথে আমিও ইস্কুলে যাওয়া শুরু করলাম, বরাবরিই ইস্কুল ামর ফেবারিট place.ওহ!!! আমি কে??? সেটাত বলাই হয়নি,আমি মায়শা রাহমান। একটা English Medium School এ পড়াই । নিজের সম্পর্কে বলার মতো এখন অবদি কিছই নেই তাই বলতে পারছিনা। যা বলছিলাম, ইস্কুল যে এত জলদি শেষ হবে বুঝতেই পারিনি। তবে ক্লাস এইটে পড়াকালিন অবস্থায়ই আমার পায়ে শিকল উঠল, বাহির কি শুধু ইস্কুলে গেলেই বুঝতাম। আলো, বাতাস, চাদঁনী রাত আর চাদঁ আমার ভীষণ ভাললাগে । মন গোমরা করে আজীব সব চিন্তা করা আমার নেশা ছিল । বরাবরি ভালোই student ছিলাম । শিক্ষক-শিক্ষিকাদের আশাতীত চাওয়াগুলোও জড়িয়ে গেল জীবনে, প্রেমে পড়লাম হিসাববিজ্ঞানের। সে যাই হোক, ইস্কুল শেষ হল নিজের প্রতি চরম আক্ষেপ আর ক্রোধ নিয়ে । কলেজ আমার কেমন গেছে ভুলে গেছি। মফস্বল ছেড়ে শহর এ পাড়ি দিলাম, এত লোক আমি কখনো দেখিনি যা দেখলাম শহরে এসে। বাসের পাদানীতে দাড়িয়ে শিশুপার্কের পুরোন সৃতিকে সঙ্গে নিয়ে হাজার মানুষের গরম নিশ্বাস আর ঘামের সেক্নি গন্ধে আমি বড় হতে লাগলাম, ভালবাসতে লাগলাম ব্যস্ত আমিকে।
ছয়মাস পর, ভর্তি হলাম স্বপ্নের এবং প্রতিক্ষিত University নামক বস্তুটিতে, ক্লাসের কূটনীতি বুঝতাম না। গুটি কয়েক বন্ধু জুটে গেল ভাগ্যগুনে, যারা নামের বন্ধু না মনের বন্ধু তা আমার ধীরবুদ্ধির আয়ত্তের বাইরে। কত কত হাজার বাক্য, উক্তি,definition যোগ হলো আমার ডিকসেনারীতে। বয়ফ্রন্ড নামের শব্দটা আমার কাছে এলা্রজি লাগত। অনার্স ফাইনাল পরীক্ষা ও শেষ হল। মানুষের সাথে মিশতে পারা আবার ২ মিনিটে তাকে বিশ্বাস করা চরম বিপদ ডেকে আনে আমার জীবনে।
হুমমম!! সেদিন ও জীবন সুন্দর ছিল না, গতানুগতিক জীবনের তালমেল ছিল। হঠাৎ গান গাইতে লাগলাম। ভালবাসতে লাগলাম। চৈত্রের রোদ নয়, পুরতে লাগলাম ভালোবাসার নরম রোদে। ভাদ্রেও বসন্ত নামলো প্রকৃতিজুড়ে, সন্ধ্যেটা ছোট মনে হতে লাগলো ওর জন্যে। ভালবাসা এত সুন্দর হয় !!!!! নিজেকে আয়নায় দেখে, সাজিয়ে নিতাম কাজল দিয়ে প্রতি বিকেলে। অপেক্ষার প্রহর শেষে দেখা মিলত ওর। আমরা হাত ধরে হাটতাম,চুপচাপ সময় পার হত, অদ্ভুত!!!সময়ের পায়ে শেকল পড়াতে ইচ্ছে হত আমাদের।
ওহ! ও হচছে আমার সাব্বির । কি পচাঁ মেয়ে !!! লজ্জা নেই!!! তাই না??? " Everything is fair in LOVE" তাই হয়ত এমন আমি।
সাব্বিরকে নিয়ে অনেক কথা শোনা যায় বন্ধুমহলে। ও নাকি selfish, arrogant,ভাব নাকি বেশি ইত্যাদি ইত্যাদি ।কিন্তু আমার কাছে পৃথিবীর সুন্দরতম চরিত্রের অধিকারী ও। যধিও ভালমানুষের মুখোশ পড়ে সবাই, তবুও।
এক একটা কাটানো মূহুর্ত আমার মেমরী সেল এ বিদ্যুৎ গতিতে ঘুরেবেড়ায় । মানুষ ভালবাসার সঁগ্ঞা এজন্যেই জানে না। মনে আছে সাব্বির,"সেই দিনটার কথা " ?? তুমি আমাদের বাসায় এসে আমাকে চমকে দিয়েছিলে ?? পাগলামির চরম সীমা বলব আমি। আমার এখনো রাত দেখা বাকি আছে- "মাঝরাত" বাকি আছে সকাল দেখা! বাকি আছে সমুদ্র, পাহাড়,নদী দেখা। তোমার লিখা কবিতাও তো আবৃত্তি বাকি !! ওহ!! পুডিং বানানোও শিখে গেছি, খাবে নাহ তুমি??
জানি উত্তর দেওয়ার অবস্থায় তুমি নেই। ভ্য় পেয় না, কাউকে বলিনি, তোমাকে ভালবাসি ।
সাব্বির রাতটা এখনো যে বাকি !!!!
বাকিটা পথও যে আমি তোমার সাথেই চলতে চাই যদিও তা অস্মভব।
২|
০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১:৫৯
কুচকননা বলেছেন: গল্পটার শেষ জানা নেই । কীবো্র্ড-টাও ছুটি চাইছিল সাব্বির চরিত্র থেকে, তাই আর লেখা হলোনা ।
©somewhere in net ltd.
১|
০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৪
খেয়া ঘাট বলেছেন: গল্প কি শেষ???? তারপর????