| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কুচকননা
পাগল আমি, বড়ই পাগল। হাসতে ভালবাসি, আত্মকেন্দ্রিক কে ঘেন্না করি। স্বপ্ন ভুলে যাই।
কল্পনা আর বাস্তবতায় চির ধরলে, স্বপ্নেরা উড়াল দেয়
নীলাভ পরীরা বাসা বাধেঁ শুকনো ডাল- পালায় ।
শান্তিরা সব গলায় দড়ি দেয়, আত্ম হনন করে ।
গন্ধহীন উৎকট গ্যাস এ বাতাস গরম হয় ,
জরির সুতোয় গড়া বেনারসীতে আগুন লাগে ।
চেনা আর অচেনা মুখগুলো ঝাপসা হয়ে আসে,
মুহূর্তগুলো স্তব্ধ হয়, কালো রং-টার বিজয় পতাকা ওড়ে,
হিংস্র হায়নারা ছিড়ে খায় প্রাণপাখিটাকে ।
জীবনের অন্য পৃষঠায় স্বপ্নেরা হাতে- খড়ি নেয়,
কুচকাওয়াজ করে এগিয়ে আসে, বন্ধুত্ব করে ভালবাসা-মমতার সাথে ।
ভুলে যাওয়া হিসেবগুলো অনাদায়ী পাওনায় দাখিলাভুক্ত হয়,
সম্পর্ক আর স্বপ্ন বিক্রিয়ায় সম্পর্ক জয়ী হয় ।
স্বপ্নরা উড়ে যায়, মেঘ হয়ে দোল খায় হেমন্তে।
স্বপ্নরা বাড়ি ফেরেনা, জীবন-থিয়েটার এ কমেডি করে ।
স্বপ্নেরা ট্রাফিক-জাম এ অপেক্ষা করে, অপেক্ষা করে সবুজ বাতিটার ।
স্বপ্ন !! স্বপ্ন !! স্বপ্ন !! হায়রে স্বপ্ন !!
২|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫১
কুচকননা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ । ![]()
৩|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৩
ইষ্টিকুটুম বলেছেন: স্বপ্ন! আহা কি যে স্বপ্ন। বেশ ভালো।
৪|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫৪
স্নিগ্ধ শোভন বলেছেন:
স্বপ্নরা উড়ে যায়, মেঘ হয়ে দোল খায় হেমন্তে।
স্বপ্নরা বাড়ি ফেরেনা, জীবন-থিয়েটার এ কমেডি করে ।
সুন্দর প্রকাশ।
ভাললাগা একরাশ।
+++
৫|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:২১
অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর +++++++
নেট স্লো তাই + আসছে না মনে হয়
শুভ সকাল
৬|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৪
আমিনুর রহমান বলেছেন:
ভালো লাগা রইল। কিছু টাইপো আছে ঠিক করে নিবেন।
৭|
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৯
কুচকননা বলেছেন: + + + এর জন্য অসংখ্য ধন্যবাদ ।
ভাললেগছে জেনে উৎসাহিত হলাম ।
আবারও ধন্যবাদ সবাইকে, শুভ রাত্রি এবং ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন:
স্বপ্নরা উড়ে যায়, মেঘ হয়ে দোল খায় হেমন্তে।
স্বপ্নরা বাড়ি ফেরেনা, জীবন-থিয়েটার এ কমেডি করে ।
কথাটা অনেক ভালো লাগল।
সুন্দর হয়েছে কবিতা।