নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপ্রস্তুত

আমি আমার মতই বাঁচি, আমি বিহঙ্গ, নিঃসঙ্গ পাখি ।

কবিরাজ_কুশল

এইতো আছি আমার মত, অগোছালো চিন্তা যত, খুঁজতে গিয়ে নিখোঁজ আমি, নয়তো শুধুই পাগলামি ।

কবিরাজ_কুশল › বিস্তারিত পোস্টঃ

তাস এর ইতিহাস

০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:২৯







ভার্সিটিতে পড়েছেন অথচ খেলাচ্ছলে জীবনে কখনো তাস হাতে নেননি এমন মানুষ বিরল। ইস্কাপন, হরতন, রুইতন, চিরতন নামগুলো কম- বেশি সবার কাছেই পরিচিত, আন্তর্জাতিকভাবে যেগুলো ডায়মন্ডস, স্পেডস, হার্টস, ক্লাবস নামে পরিচিত। কিন্তু তাসের ইতিহাস অনেকেরই অজানা। অনেকেই জানেন না ডায়মন্ডস, স্পেডস, হার্টস এবং ক্লাবস এর প্রতীকগুলো কোথা থেকে এসেছে, এর পেছনের রহস্যই বা কি কিংবা প্রতীকগুলোর অর্থ কি?





তাস খেলার আবিষ্কার হয়েছে আজ থেকে প্রায় ছয়শত বছরেরও বেশি সময় আগে পঞ্চদশ শতকে । তাসের চারটি প্রতীক পঞ্চদশ শতকের সমাজের বিভিন্ন শ্রেণীর পরিচয় বহন করে । আবার তাসের ছবিগুলোতে উপস্থাপিত হয়েছে ঐতিহাসিক নানা ব্যক্তিত্বের। প্রথম দিকে তাসের প্যাকেটে ৭৮টি তাস থাকত। কিন্তু এতগুলো তাস নিয়ে খেলা জটিল ও কষ্টকর হয়ে ওঠায় তাসের সংখ্যা কমিয়ে আনা হয়। তবে হ্রাসকৃত সংখ্যার মধ্যে যে তাসটি এখনো সগৌরবে টিকে আছে সেটি হলো জোকার। খেলুড়েদের কাছে এই তাসটি সুপার ট্রাম্প কার্ড হিসেবে পরিচিত।

প্রধান চারটি তাস কিসের প্রতীক বহন করে চলেছে এবার সেটা জানা যাক।



~ডায়মন্ডস হলো ধনী শ্রেণীর প্রতীক। তখনকার সময়ে এরা ছিলো শাসক শ্রেণী। ডায়মন্ডস দিয়ে তাদের ধনদৌলত-ঐশ্বর্য কে বোঝানো হতো।



~স্পেডসের হলো সৈন্যের প্রতীক । 'স্পেড' শব্দটি এসেছে স্প্যানিশ 'স্পাডা' থেকে। যার অর্থ তরবারি।



~হার্টস পাদ্রিদের প্রতীক। আগে প্রতীকটির আকার ছিল পান পাতার মতো। পরে ওটা হার্ট বা হৃৎপিণ্ডের আকার পায়।



~ক্লাবস বলতে বোঝানো হতো গরিব মানুষদের। ইংরেজি ক্লাবের বাংলা হলো মুগুর। গরিব শ্রেণীর মানুষের মুগুরই সম্বল এরকম একটা অর্থ বহন করে এই তাসটি।



তাসের গায়ের ছবিগুলোরও রয়েছে ঐতিহাসিক ব্যাখ্যাঃ



কিং অব ডায়মন্ডস হলেন জুলিয়াস সিজার এবং কুইন অব ডায়মন্ডস হলেন তার স্ত্রী র‌্যাচেল।



কিং অব স্পেডস হলো ডেভিড, গোলিয়াথের হত্যাকারী। এই তাসের রানী হলেন গ্রিক যুদ্ধ দেবী প্যালাস, যিনি দুই হাতে ধরে আছেন তরবারি ও ফুল।



কিং অব হার্টস-এর ছবি আঁকা হয়েছে বিখ্যাত রাজা শার্লেমেন-এর অনুকরণে যিনি ৮০০ খ্রিস্টাব্দে জয় করেন অর্ধেক ইউরোপ। তার তাসের রানী হলেন বাইবেল উলি্লখিত নায়িকা জুডিথ। যিনি রাজার তরবারির এক আঘাতে এক আসিরিয়ান সেনাপতিকে হত্যা করেছিলেন।



কিং অব ক্লাবস হলেন দিগ্বিজয়ী আলেকজান্ডার দ্য গ্রেট, যিনি ৩২৩ খ্রিস্টপূর্বে পৃথিবীর প্রায় পুরোটা দখল করে নিয়েছিলেন। আগের তাসে পৃথিবীর মানচিত্রের গোলক থাকত, পরে তার আলখেল্লায় গোলকটি আঁকা হয়। কুইন অব ক্লাবস হলেন একমাত্র ইংরেজ মহিলা। যিনি আর কেউ নন রানী প্রথম এলিজাবেথ। তার গোলাম হলেন রাউন্ড টেবিলের বিখ্যাত নাইট, স্যার ল্যান্স লট।





তথ্যসূত্রঃ গুগল, উইকিপিডিয়া, ফেসবুক ।

মন্তব্য ১৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:০১

মিজভী বাপ্পা বলেছেন: ধন্যবাদ+++++++++

০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:০৫

কবিরাজ_কুশল বলেছেন: আপনাকেও ধন্যবাদ ।

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:১৫

স্বসংকোচ বলেছেন: +++ আমি বড় হয়ে একজন তাস খেলোয়াড় হতে চাই।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:২১

কবিরাজ_কুশল বলেছেন: কোনো দরকার নাই। এইটা যে কি পরিমান সময় নষ্ট করতে পারে তা সম্পরকে হয়ত আপনার ধারনা নাই। একবার খেলতে বসলে সারারাত যে কোন দিক কিয়ে পার হয়ে যায় টেরই পাওয়া যায় না।

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:৪২

মাছুম রানা বলেছেন: অনেক ধন্যবাদ কষ্ট করে লিখেছেন

০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:৪৯

কবিরাজ_কুশল বলেছেন: লিখতে কষ্টের চেয়ে আলসেমি বেশী লাগে । :P :P :P

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৫০

তিথির অনুভূতি বলেছেন: +++++

০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:০৬

কবিরাজ_কুশল বলেছেন: ধইন্না লন ।

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:১০

তন্ময় ফেরদৌস বলেছেন: +++++

নাইস পোস্ট।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:১৫

কবিরাজ_কুশল বলেছেন: আপনারেও ধইন্যা ।

৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:০৩

কালীদাস বলেছেন: আমি ধরি নাই কোনদিন :)
তারপরও কপালের দোষে ধরা পড়ছিলাম ডিপার্টমেন্টের চেয়ারম্যানের হাতে তাস খেলার দায়ে, যারা খেলছিল ওদের পাশে দিয়ে হেঁটে যাচ্ছিলাম :(( :((

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:৩৪

কবিরাজ_কুশল বলেছেন: আপনি ধরা খাইসিলেন আর আমি আমার dept. এর চেয়ারম্যানের সাথে কার্ড খেলসিলাম । (dept. এর ইনডোর গেমে ) :P :P :P

৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৩০

স্বর্ণমৃগ বলেছেন: জেনে ভাল লাগলো। কিন্তু আজ পর্যন্ত তাস ধরিনি, ইচ্ছাও খুব একটা নেই! :)
+++++

৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:২০

রুদ্রাক্ষী বলেছেন: ভালো তথ্য দিয়েছেন তো? এ বিষয়ে কখনো ভাবিনি যে এই চরিত্র গুলো বাস্তব।ধন্যবাদ আপনাকে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:৩৩

কবিরাজ_কুশল বলেছেন: আপ্নাকেও ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য ।

৯| ১৪ ই মার্চ, ২০১২ রাত ১২:০০

আজমান আন্দালিব বলেছেন: তাসের ইতিহাস জানানোর জন্য ধন্যবাদ। আমার এই লেখা দুটি পড়ে দেখেন। আশা করি মজা পাবেন।
চিৎকাত, ব্লাইন্ড অ্যান্ড মাইন্ড গেম (১ম পর্ব)
চিৎকাত, ব্লাইন্ড অ্যান্ড মাইন্ড গেম (শেষ পর্ব)

১৭ ই মার্চ, ২০১২ রাত ১০:৪৮

কবিরাজ_কুশল বলেছেন: দেখলাম । ভালো লাগসে ।

১০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭

সৌমিক রহমান বলেছেন: ভালো লাগলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.