নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ মরে গেলে পঁচে যায় আর বেঁচে থাকলে বদলায়

সৈয়দ কুতুব

নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!

সৈয়দ কুতুব › বিস্তারিত পোস্টঃ

মিষ্টি এমপির দুষ্টু পদত্যাগ

০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৩৬


প্রধানমন্ত্রী হিসেবে জনাব তারেক রহমান কোন সংসদ সদস্যকে পদত্যাগের নির্দেশ দিতে পারেন না। এই বিধান সংবিধানে নেই। তবে তিনি বিএনপির চেয়ারম্যান হিসেবে নির্দেশ দিতে পারেন। আবার আলোচিত এমপি যেহেতু বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি তাই দলীয় প্রধান হিসেবে জনাব তারেক রহমান এই নির্দেশনা দিতে পারেন। প্রধানমন্ত্রী হিসেবে নয়।

প্রধানমন্ত্রী শব্দটা নির্দেশ করে তার অধীনে অনেক মন্ত্রী আছেন যাদের ডি ফ্যাক্টো নিয়োগ প্রদান ও বরখাস্ত করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী মানে মন্ত্রিপরিষদ এর উপর কর্তৃত্ব। নির্বাহী বিভাগের উপর কর্তৃত্ব। সংসদ সদস্য পার্লামেন্টের অংশ। প্রধানমন্ত্রীর কর্তৃত্ব আছে বহিষ্কার করার। সদস্যপদ শূন্য করার কর্তৃত্ব নেই।

আর পদত্যাগ করা বা না করা সংশ্লিষ্ট এমপির ব্যাপার। তবে এখানে এমপি পদের চেয়ে দলীয় আনুগত্য বেশি গুরুত্ব পাবে। নেত্রী থেকে যিনি এমপি বানিয়েছেন তিনিই পদ নিয়ে নিয়েছেন। আবার তিনিই দিবেন। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের এই সিদ্ধান্ত ভালো তবে দেশব্যাপী যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সে ব্যাপারে কঠোর পদক্ষেপ না নিলে খুব বাজে অবস্থা হবে।

আলোচিত এমপি জনাব নজরুল ইসলামকেও জামায়াতে ইসলামী পদত্যাগ করাতে পারতো। একজন ইসলামি নেতা কীভাবে নিজের নাতনীকে বিয়ে করতে পারেন? শরীয়তে এটি ছিলো অনিয়মিত বিবাহ। কারণ দুইজন স্ত্রী সম্পর্কে একজন নানি আরেকজন নাতনী। সাধারণত ইসলামি শরীয়তে একই সময়ে আপন দুই বোনকে বিয়ে করলে তা অনিয়মিত বিয়ে হয়।

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ধন্যবাদ। ঢাকায় অপারেশন ক্লিন হার্ট দেখার অপেক্ষায়। ২০০২ সালে চালু হওয়া অপারেশন ক্লিন হার্ট আবার চালু হউক। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ক্রসফায়ারে নিষেধাজ্ঞা থাকায় ব্যতিক্রমী পন্থা গ্রহণ করতে হবে। পদ্মা নদীর চড়ের মাঝে একটি গুয়ানতানামো বে কারাগার চালু করা যেতে পারে।

( বিসিএস বই লেখক হাসান জাহিদের টাইমলাইন হতে কপি )

ফটোকার্ড ক্রেডিট : the gist .

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.