| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লাল সবুেজ
আমার দেশ আমার ভালোবাসা
আমার ধারণা ছিল আমরা বাঙ্গালীরা সবচে অস্থির,বিশৃঙ্খল,হুলস্থুলকারী।
কিন্তু আমার ধারণা পুরোপুরিই ভুল প্রমাণ করল আফ্রিকানরা।
তাদের বিশৃঙ্খলা,হৈচৈ,হুলস্থুল এর কাছে আমদের বিশৃঙ্খলা কিছুই না।গত এক বছর খুব কাছ থেকে দেখলাম,১৭০ টিরও বেশী দেশের ছাত্র এখানে পড়াশুনা করছে,কত দেশের কত রঙের কত ভাষার মানুষ!এদের মাঝে আফ্রিকার যে দেশগুলো যেমন,জাম্বিয়া,ঘানা,নাইজেরিয়া,চাঁদ,জিম্বাবুয়ে,ইথিওপিয়া,ইরিথ্রিয়া ইত্যাদি অঞ্চলের অধিকাংশ মানুষ স্থান-কাল-পাত্র বিবেচনা করে খুব কম।ওদের দুজন স্বাভাবিক কথা বলছে,দেখে মনে হবে ঝগড়ায় লিপ্ত! কয়েকজন একসাথে গল্প করছে,তাহলে সাড়ছে -ছোটখাটো একটা যুদ্ধক্ষেত্র মনে হবে আপনার কাছে! কোথাও লাইন ধরে কিছু করতে হবে, যেমন-ক্যন্টিনে বা গাড়িতে উঠতে,এক্ষেত্রে তাদের আচরণে মনে হয়-পৃথিবীর সবচে অস্বস্তিকর ও বিরক্তিকর কাজ এটি!একটু সুযোগ পেলেই লাঈন-টাইন ভেঙ্গে মহা হুলস্থুল কাণ্ড ঘটাবে যেন এটাই জীবনের শেষ সুযোগ।চারপাশে কী হল,কে পড়ল,কার ক্ষতি হল কিছুই দেখবে না।
এ সকল রুচিবোধশূন্য আচরণ দেখে তাদের তুলনায় বাঙ্গালীদেরকে নেহায়েত নিরীহ ও যথেষ্ট ভদ্র ও সভ্য মনে হয়েছে।তাই একজন বাঙ্গালী হিসেবে নিজেকে সুখী লাগছে।
কিন্তু একটা দিকে তারা আমাদের চেয়ে এগিয়ে,উদার মানসিকতা।কালো এই লোকগুলোর মন অনেক ভালো।বাহিরের আচরণটা ততটা সুশোভিত না হলেও ভিতরটা অনেক শুভ্র।
হায় মনের সংকীর্নতা থেকে কবে যে আমরা মুক্ত হতে পারব!
২|
২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৭
লাল সবুেজ বলেছেন: ভাইজানকে অনেক অনেক ধন্যবাদ।
সপ্নতো দেখতেই চাই কিন্তু উঠে দাঁড়াবার আগেই দেশটিকে প্রতিনিয়ত মাটিতে মিশিয়ে ফেলার যে জোড় অপচেষ্টা তা থেকে চোখ বন্ধ করে আত্নতৃপ্তির ঢেকুর তুললেই কি বাস্তবতা পাল্টে যাবে?!
©somewhere in net ltd.
১|
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১২
ভাঙ্গাচুরা যন্ত্রপাতি বলেছেন: ভাইজান যুদ্ধ বিধ্বস্ত একটা দেশকে আমরা ভাল হোক খারাপ হোক দাড়া করিয়েছি। এইদিকে লাইবেরিয়ার অবস্থা দেখেন।
http://www.youtube.com/watch?v=ZRuSS0iiFyo
নিজেকে আর ছোট মনে হবে না বরং মনে হবে অনেক সভ্য জাতি আমরা।