| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লাজ মাহমুদ
আমি মাহমুদ। পড়াশুনা করছি তড়িৎ প্রকৌশল নিয়ে। ফুটবল, ক্রিকেট, মুভি, আড্ডাবাজি আর স্পোর্টস্ জার্নালিজমে আমার ব্যাপক আগ্রহ। ব্যক্তিগতভাবে কিঞ্চিত আঁতেল বলে সুখ্যাতি আছে.............:ডি :ডি
আরো ছবি + বর্ণনাঃ ফেসবুক অ্যালবাম

গত বছর নভেম্বরের শুরুতে গিয়েছিলাম সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে। আমার দেখা সবচেয়ে সুন্দর জায়গাগুলোর একটা।

ট্যুরটা এরকম ছিলঃ
০১ তারিখ রাতেঃ সুনামগঞ্জের বাসে ঢাকা ত্যাগ।

০২ তারিখ ভোরঃ সুনামগঞ্জ শহর। সেখান থেকে নাস্তা করে বৈঠাখালি ঘাট। বৈঠাখালি থেকে হোন্ডায় চেপে ৩৫ কিলো পথ পাড়ি দিয়ে তাহেরপুর বাজার।

সেখানে আমাদের গাইড (বেলাল মামা) উপস্থিত ছিলেন। তাকে সাথে নিয়ে বাজার-সদাই করে উঠলাম আমাদের ট্রলারে। প্রথমে গন্তব্য মামার বাসা।

দুপুরঃ মামার বাসার ঘাটে নৌকা রেখে বাসা থেকে ভাত, তরকারি নৌকায় এনে নৌকার ছাদে লাঞ্চ।

ঘন্টাখানেক রেস্ট নিয়ে গেলাম বাগলি স্থলবন্দর। সেখান থেকে বিকাল নাগাদ পৌঁছালাম হাওড়ের মাঝামাঝিতে।


বিকালঃ হাওড়ে গোছল, দাপাদাপি, বড়শি দিয়ে মাছ আহরণের সেমি-সফল চেষ্টা।

সন্ধ্যাঃ ব্যাক টু মামার বাসার ঘাট। ঘন্টাখানেক ট্রলারের ছাদে আড্ডার পর সেখানে ডিনারের ব্যবস্থা। রাত ট্রলারেই কাটালাম। কাঁথা, চাদর, বালিশ মামার বাসা থেকেই এসেছিল।

পরদিন ভোরঃ বারিক্কিরটিলা বর্ডার। ট্রলার থেকে নেমে বিশ মিনিটের চমৎকার একটা হোন্ডা রাইড ও ছিল। ছবির মতো সুন্দর জায়গা।

সেখান থেকে বেলাল মামার বাসায়। লাঞ্চের পর্ব শেষ করে ব্যাক টু তাহিরপুর বাজার।

দুপুরঃ তাহিরপুর টু বৈঠাখালি (হোন্ডায়)। তারপর কাউন্টারে এসে আড়াইটার বাসে ব্যাক টু ঢাকা।
০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:৪০
লাজ মাহমুদ বলেছেন: ধন্যবাদ ![]()
২|
০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৮
তুষার কাব্য বলেছেন: এমন দেশ টি কোথাও খুঁজে পাবে না ক তুমি...সকল দেশ এর রানী সে যে আমার জন্মভূমি...
৩|
০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ২:১৮
প্রবাসী পাঠক বলেছেন: অপরূপ বাংলা।
৪|
০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ৩:১২
মনিরুল ইসলাম বাবু বলেছেন: দারুণ । কাইন্ডলি গাইড বেলাল মামার কন্টাক্ট নাম্বারটা দেবেন ।
৫|
০৪ ঠা নভেম্বর, ২০১৪ ভোর ৪:১৮
পৌরাণিক এক মানুষ বলেছেন: বেলাল মামার নাম্বার দেন। আরো বিস্তারিত জানাবেন কি? খরচপাতি নিয়া
৬|
০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ৮:১৯
মামুন রশিদ বলেছেন: অসাধারণ ভ্রমন!
৭|
০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ১০:৫৪
অপূর্ণ রায়হান বলেছেন: দারুন একটা পোস্ট +++++++++++
ভালো থাকবেন সবসময়
৮|
০৪ ঠা নভেম্বর, ২০১৪ বিকাল ৫:১৪
কান্ডারি অথর্ব বলেছেন:
ছবিগুলো চমৎকার +++
৯|
০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ৯:০৮
স্বপ্নবাজ অভি বলেছেন: অস্থির লেবেলের ভ্রমণ !
১০|
০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১১:১৬
সুমন কর বলেছেন: ছবি অার ছোট ক্যাপশন মিলে সুন্দর পোস্ট।
১১|
০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৩:২০
মোমেন মুন্না বলেছেন: অসাধারন!!!
©somewhere in net ltd.
১|
০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:০৪
পরিবেশ বন্ধু বলেছেন: বিশাল হাওড় অবারিত প্রান্তর
হিমালয়ের পাদদেশ কত সুন্দর
দেখতে লাগে ভাল রূপের শেষ নাই
টাঙ্গুয়া সুনামগঞ্জের বৃহৎ হাওড় এস দেখে মন জুড়াই ।
ছবিগুলু সুন্দর হয়েছে