| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রুদ্র মোস্তফা
একটি কবিতা লিখবো শব্দগুলো হয়ে যাচ্ছে
রক্তের ফোঁটা , গড়িয়ে পড়ছে কপোল
চিবুক জরায়ু স্তন চুঁয়ে চুঁয়ে;জমাট রক্তে
দানা বাঁধছে বিদ্রোহ , স্লোগানে স্লোগানে
প্রকম্পিত অলিখিত
চরণ- ধুলো উঠা পঙক্তিতে শুদ্ধ
কবিতার দাবি । একটি গানে সুর করবো কণ্ঠ
চেপে ধরছে শকুনে খাওয়া শরীর;
রং বদলানো জল
আর মানুষ খেকো মাছ দাবি তোলছে
ভুল ইতিহাস বদলের : বদলে দিতে বলে পিশাচের
পায়ের ছাপ আর দাড়িতে লাগানো মাংসাশী আতরের গন্ধ ।
একটি ছবি আঁকবো রঙগুলো হয়ে
যাচ্ছে স্মৃতিসৌধ : সৌধে সৌধে চেতনার কঙ্কাল;
পায়ে পায়ে আজ তারা
প্রত্যাক্ষাণ করছে পুষ্পচাপা ভালোবাসা : সোচ্চার
দাবি জীবন্ত শরীরের। গান - ছবি -
কবিতা আজ এক হয়ে গেছে স্লোগানে
স্লোগানে আজ তাদের একটাই দাবি
শত্রুর বিচার চাই : বর্ণমালার দাবি বুকের
কাছে শত্রুকে রেখে আমি কবিতা হবো
না; আমি সুর বেজে উঠবো না শত্রুর
সহবাসে; দাবি তোলেছে রং রক্তের
ঋণ শোধ না হলে আমি ছবি হয়ে ক্যানভাসে ভাসবো না ।
আজ গান ছবি কবিতারা রক্তের ঋণ শোধের
জোরালো দাবি তোলেছে।
©somewhere in net ltd.