নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

(রুদ্র মোস্তফা)

(রুদ্র মোস্তফা) › বিস্তারিত পোস্টঃ

লাকীরা মাতৃগর্ভ থেকে জন্মায় না জন্মায় চেতনার গর্ভ থেকে ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৮

লাকীরা মাতৃগর্ভ থেকে জন্মায় না জন্মায় চেতনার গর্ভ থেকে । জন্মায়

বেগম রোকেয়া, প্রীতিলতা, লীলানাগ,ইলামিত্র,জাহানারা ইমামসহ অসংখ্য সাহসী মা’দের গর্ভ থেকে । যে মায়েরা কঠিন সময়কে দাঁতে পিষে যন্ত্রণা আর আনন্দে জন্ম দিয়েছেন লাকীর মতো সহসী মেয়েদের । জন্ম দিয়েছেন,সাম্প্রদায়িকতার বিরুদ্ধে-সমস্ত অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানো তরুণ প্রজন্মকে । খুব আফসোস হতো একাত্তরে জন্মাই নি ব’লে। গেরিলা রুমি হতে পারি নি ব’লে আফসোস হতো । কতবার ভেবেছি কি করে অসংখ্য আলতাফ মাহমুদ গানের শক্তিকে

দাঁড় করিয়েছিলেন গণহত্যার মুখোমুখি । কতটা সাহস নিয়ে একজন মুজিবুর বলতে পেরেছিলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম’। আমি হলফ করে বলতে পারি শহীদুল্লা কায়সার,জহির রায়হান,আলতাফ মাহমুদ,সেলিনা পারভীন,তাজ উদ্দীন আহমদ, তারমন বিবি, সেতারা বেগম,কর্ণেল তাহের এঁরা কেউ মাতৃগর্ভে জন্মায় নি । মাতৃগর্ভে জন্মায় নি রবীন্দ্রনাথ-নজরুলও। প্রত্যেকেই জন্মেছেন চেতনার গর্ভে । তা না হলে তারুণ্যের কালানুক্রমিক প্রজন্মে কি করে ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’ রক্তের আঙুরলতা হয়ে বেড়ে উঠে ? তা না হলে শেখ মুজিবুর রহমান কি করে হয় বঙ্গবন্ধু? কি করে তিনি হয়ে উঠেন জাতির পিতা ? কি করে তিনি চেতনায় গেঁথে দিতে পারেন জয় বাংলার স্বপ্ন ?

যে খেদ আমার ভেতর ছিল একাত্তরে জন্মাই নি ব’লে, তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে ঝাপিয়ে পড়ো’- অমর নির্দেশ শুনতে পাইনি ব’লে- সে খেদ আমার কখনো পূরণ হবে না । কিন্তু এ নিয়ে এখন আর আমার আফসোস নেই । আমি শাহবাগের জনসমুদ্রে কাল ৭ই মার্চ দেখেছি ।আমি জেনেছি তাঁরা আমাদের অস্তিত্বে বাস করেন । স্বাধীনতাকে যারা বাক্সবন্দী করতে চায়, সোনার বাংলাকে যারা দখল করতে চায়, যারা বাংলাকে করতে চায় ‘পাকসার জমিন সাদবাদ’ তাদের বিরুদ্ধে কাল আমি জনতার যুদ্ধ দেখেছি । যুদ্ধ করেছি।

আজ আর টিয়া পাখির মুখে শুনিনি, ‘তুই রাজাকার, তুই রাজাকার’-আমি মানুষের কণ্ঠে শুনেছি । আমি লাকির কণ্ঠে শুনেছি, নাম না জানা লাখো লাখো তরুণের কণ্ঠে শুনেছি - বুক ফাটিয়ে বলেছি, ‘তুই রাজাকার ,তুই রাজাকার ।’



মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.