নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

(রুদ্র মোস্তফা)

(রুদ্র মোস্তফা) › বিস্তারিত পোস্টঃ

এসো এসো এসো শাহবাগে:এসো প্রজন্ম চত্ত্বরে ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫০

রুদ্র মোস্তফা

'প্রান্তরে কিছু নেই জানালায় পর্দা টেনে দে '-

এই বিশ্বাস নিয়ে এখন আর তরুণ প্রজন্ম জানালা

বন্ধ করে দিবে না। গলা ফাটিয়ে বলবে,

'আমরা তো তিমিরবিনাশী হতে চাই।

আমরা তো তিমিরবিনাশী'।' আমাদের

চেতনায় শাহবাগ: চোখ জুড়ে প্রজন্ম চত্ত্বর

:বুক জুড়ে বিশ্বাস: কণ্ঠ জুড়ে দাবি ;

আমাদের হাতে বর্ণমালা: দেশ গড়ার চাবি।

এসো এসো এসো শাহবাগে । তুমি দেখে যাও সমুদ্র -

দেখে যাও পাহাড় -দেখে যাও নদী-গভীর অরন্য :

জোছনা -অমাবস্য-নীল আর নক্ষত্র:

তুমি চাইলেই এখানে হতে পারো জনসমুদ্রের ঢেউ-

হতে পারো কলঙ্ক মোচনের গর্বিত পাহাড়-

লাখো লাখো জনতার স্বপ্নচোখে চোখ

রেখে তুমি হতে পারো লাল-সবুজের নদী-

অসাম্প্রদায়িকতার গহীন অরণ্যে

তুমি হতে পারো নিসর্গপ্রেমী- প্রতিটি

মশালে মশালে তুমি পেতে পারো তীব্র জোছনা-

রাজাকারদের জন্য জন্মানো

ঘৃণার গভীর খাদে তুমি পেতে পারো অমাবস্যা-

তুমি বজ্রমুঠি পুরুষের শান্তিপূর্ণ সমাবেশে

পেতে পারো আকাশের নীল-

অগ্নিকন্যাদের চোখে পেতে পারো নক্ষত্র:

এসো এসো এসো শাহবাগে:এসো প্রজন্ম চত্ত্বরে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.