| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রুদ্র মোস্তাফা
ইথিকা, চাইলেই মুখ খুলতে পারতাম
স্লোগানে স্লোগানে পেশ করতে পারতাম আমার
দাবি; নগ্ন পায়ের রক্ত মুছে সবুজ গালিচায়
রাখতে পারতাম পা , গোলাপী রুমালে
ঘাম মুছে আমি হতে পারতাম যেন
আপসকামী প্রেমিক : বুকের ভাষা রুদ্ধ
করে কুয়াশায় ভাসিয়ে দিতে পারতাম অন্যের
শেখানো বুলি; চাইলেই পারতাম নরম গদিতে বসে
তোমার ঠোঁটে ঠোঁট রাখতে : রাতকে দিন করে জানালার
পর্দা মেলে দিয়ে চাঁদের বুকে চাষ করতে পারতাম
কাশফুল; আমার সংখ্যালঘু সঙ্গীদের দেদার ভুলে
গিয়ে হতে পারতাম তোমার প্রত্যাশিত প্রেমিক।
তুমি ঘর চাওনি- মাটি চাও নি - চাও নি সবুজ
চেয়েছ কেবল গদি ; তুমি আমাকে চাও নি-
তাকে চাও নি- তাদের চাও নি চেয়েছ
কেবল গদি; তুমি ফুল চাও নি- আকাশ চাও নি -
চেয়েছ কেবল গদি;
আমি বোঝতে পারি নি -থেকেছি অবুঝ ।
দিনে দিনে রাতের সঞ্চয় বাড়িয়েছি,
আঁধারে আঁধারে পেতেছি সয্যা :
সয্যায় সয্যায় ছড়িয়েছি বিশ্বাস আর কামনা ।
গতি আর স্থবিরতায় জড়িয়েছি মল্লযুদ্ধে;
চাই নি স্বার্থপরের মতো রাতের
সিঁধ কেটে তোমাকে নিয়ে পালাতে -তুমি
গণতন্ত্রে বিশ্বাস করো জেনে নিঃসঙ্কোচে আমি
দাঁড়িয়েছি রাজপথে বুলেটের মুখে
হয়েছি রক্তাক্ত- সবুজ- রঞ্জিত ভূমি;
তবু তোমাকেই চেয়েছি।
আমার সংখ্যালঘু সঙ্গীরা জানতে চেয়েছে
বারবার কোন আশ্বাসে তাদের আমি
করেছি ঘরছাড়া? কোন বিশ্বাসে তাদের করেছি
সর্বহারা ? চাইলে পারতাম বলতে-
চাইলেই পারতাম তোমাকে ছোট করতে,
আমি পারি নি , আমি বলি নি , তবু যদি
তুমি শেখো - যে কথা যেখানে যায় না বলা- সে কথা
সেখানে না বলে তুমি ভালো থেকো ।
©somewhere in net ltd.