নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

(রুদ্র মোস্তফা)

(রুদ্র মোস্তফা) › বিস্তারিত পোস্টঃ

শিকল পোঁতা সময়

১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩২



রুদ্র মোস্তফা



দু’ পায়ে তার শস্য জন্মে না কতদিন :

রাত দিন পায়ে ফলে উঠে ঊষরভূমি;

তাকে তারা বলেছিলো, লুটেরা হতে

মুসাফির হয়ে ছুটে যেতে অন্যের ভূমিতে -

বলেছিলো, বৃন্ত খসিয়ে সবুজ ছিঁড়ে আনতে

সবুজের বুকে জাগাতে বলেছিলো, ধূসর ভূমির ঊষর রাত ;

খুলসের আভরণে তারা নিজেদের সাজিয়ে

রক্তিম ঠৌঁটে তাকে করতে চেয়েছে অবিমৃষ্যকারী।

চেতনা দুমড়ে মুচড়ে বিলীন করে

তাকেই করতে চেয়েছ চেতনাবাহী।

কতদিন তার দু পায়ে শস্য জন্মে না -

জন্মে না কতদিন !



বিশ্বাস বেচে বিশ্বাসোপজীবী-

উর্বরতার স্বপ্নে নয় - সমৃদ্ধির স্বপ্নে বিভোর,

শান্তির জন্যে নয়- অশান্তির জন্যেই রাতকে করছে ভোর;

সকাল-সন্ধ্যা-রাত্রি খুড়ে শান্তির পাত্রে তারা ছড়াচ্ছে বিভ্রমের অশান্ত ডোর।



তাদের জন্যই সে -

সাম্প্রদায়িকতার ঊনপঞ্চাশ পবনের হাওয়াকে করতে চাইছে চেতনা বন্দি ,

সূর্যের সাথে করতে চাইছে ফসলের সন্ধি ।

এককে অসংখ্য করতে চাই নি সে - করতে চেয়েছে অসংখ্যকে এক

যদিও দু’পায়ে তার শস্য জন্মে না অনেক দিন :

ঊষরভূমিতে ছড়ানো শিকল পোঁতা সময় ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.