নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

(রুদ্র মোস্তফা)

(রুদ্র মোস্তফা) › বিস্তারিত পোস্টঃ

হাসনাত আবদুল হাইকে খোলা চিঠি

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩১

হাসনাত আবদুল হাই'র লেখা অতি অখাদ্য গল্প 'টিভি ক্যামেরার সামনে মেয়েটি' গল্পটি জানি না মতিয়া চৌধুরী পড়েছেন কিনা ? পড়লে তাঁর অনুভূতি কি হচ্ছে জানতে ইচ্ছে করছে । যতদূর জানি মঞ্চ থেকেই তিনি অগ্নিকন্যা খেতাব পেয়েছিলেন । রাজাকারদের ফাঁসীর দাবিতে তারুণ্যের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে তৈরি হয়েছে গণজাগরণ মঞ্চ । সেই মঞ্চের নারী নেতৃত্বের বলিষ্ঠ ভূমিকাকে হাসনাত আবদুল হাই সাহেব অত্যন্ত কদর্য ভাষায় উপস্থাপন করেছেন । এদেশের মানুষ এই সাহসী নারীদের অগ্নিকন্যা নাম দিয়েছে । আর হাসনাত আবদুল হাই তাদের দিতে চাইছেন বেশ্যার তকমা । এই দুঃসাহস উনি কোথায় পেলেন ? রাজনীতি মানেই কি নষ্ট রাজনীতি ? তবে প্রীতিলতা কি ভ্রষ্টা ছিলেন ? ভ্রষ্টা ছিলেন শহীদ জননী জাহানারা ইমাম ? ভ্রষ্টা ছিলেন লীলা নাগ ? তবে কি যুদ্ধাপরাধীদের বিচার চাইতে যাওয়া তরুণ-তরুণীরা ভ্রষ্টা ? সবাই ভ্রষ্ট রাজনীতি করছে ? এখানে এসে সবাই ভ্রষ্টামি চর্চা করছে ? জবাব আপনাকে দিতে হবে জনাব হাসনাত আবদুল হাই। আপনার গল্পের কোথাও সুস্থ্য রাজনীতির কথা নেই । কেন নেই ? আপনি পচে গিয়েছেন বলেই কি সবাই পচে গিয়েছে ? ধর্মান্ধ গোষ্ঠী ধর্মের দোহাই তুলে নারীর ক্ষমতায়নকে নিষিদ্ধ করতে চাইছে । নারীকে চাইছে পন্য করতে আর আপনি সেখানে সেই পণ্যের বিজ্ঞাপন দিলেন আপনার গল্পে ? কেন করলেন ? শাহবাগকে কেন আপনার কাছে মনে হলো নষ্ট রাজনীতির ভ্রষ্টশালা ? যদি না বোঝে গল্পটি লিখে থাকেন তবে জাতির কাছে ক্ষমা চান । আর যদি অর্থের কাছে বিক্রি হয়ে এই গল্প লিখে থাকেন তবে অর্থের জোরে সাহস নিয়ে একবার বলুন মতিয়া চৌধুরীসহ যারা দেশের প্রয়োজনে মঞ্চে দাঁড়িয়ে গণজাগরণ তুলেছেন তারা সবাই ভ্রষ্ট রাজনীতি করছে । তাদের পেছনে আছেন ভ্রষ্ট নেতা ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.