| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিনিয়ত আমাদের নিয়ে মশকরা হয়।আগে বিদেশি গোষ্ঠী করতো।তারা এখনো করে,সাথে সাথে আমরাও করি।ফেলানীর রক্তের দাগ হয়তো এখনো শুকায়নি ওই কাটাতারে।ওর পরিবার এখনো এর কাছে,ওর কাছে ধরনা দেয় বিচারের জন্য।হ্যা,সুবিচারের জন্য।এই কিছুদিন আগে বি এস এফ এর গুলিতে ৪ জন গুলিবিদ্ধ। বাহ!!! কত্ত চমৎকার। তবে মজার কথা এখন বলবো।গতকাল আমাদের বিজিবি ভারতের বিএসএফ এর শ্যুটিং কম্পিটিশন এ অংশগ্রহণ করেছে।সত্যিই অসাধারণ। একদিকে আমার দেশের মানুষ গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকে,আর আমি ওপারে গিয়ে শ্যুটিং আনন্দে মেতে উঠি।কবে পাব নিষ্কৃতি??? কবে থেকে আর নিউজ হবে সীমান্ত বাংলাদেশের জন্য নিরাপদ??? ফররুখ আহমদ এর মত বলতে হয়,রাত পোহাবার কত দেরি পাঞ্জেরী?? ?
©somewhere in net ltd.