নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিশি রহমান ম্যানিলা

ম্যানিলা নিশি

ইশ্‌ যদি আবার ছোট বেলায় চলে যেতে পারতাম

ম্যানিলা নিশি › বিস্তারিত পোস্টঃ

যারা কথায় কথায় অপরকে নাস্তিক বলে.....

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৯





"যারা কথায় কথায় অপরকে নাস্তিক বলে তাদের অবস্থান জাহান্নামের নিকৃষ্টতম স্থানে,এটা আমার কথা না কোরানের কথা"

-- আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।



চ্যানেল একাত্তরে এখন সরাসরি প্রচারিত অনুষ্ঠানে আইন প্রতিমন্ত্রী উপরের কথাটি বলেছেন। আইন প্রতিমন্ত্রীর এই উক্তির সত্যতা কতটুকু?



কথায় কথায় কোরানে আছে না বলে আল কোরআনের কোন সুরার কোন আয়াতে আছে সেটা বলা উচিত নয় কি?

মন্তব্য ২১ টি রেটিং +৩/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৫

ভাবী জিওলজিস্ট বলেছেন:
এটা আল্লামা কামরুল ইসলামের বানী
কোরানের বানী না

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৯

ম্যানিলা নিশি বলেছেন: সম্পূর্ণ কোরআন শরীফ পড়েছি,কিন্তু এরকম কোন আয়াতের কথা মনে পরছে না,আগেও উনি বায়তুল মোকারম এ মনগড়া কথা বলার জন্য বিব্রতকর অবস্থায় পরেছিলেন।

২| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৮

মাহমুদুর রাহমান বলেছেন: যে কথায় কথায় রাজাকার বলে, সে রাজাকারের ছোট ভাই এবং তার অপারেশোনের সংগি, বট তলার উকিল ;) ;)

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫২

ম্যানিলা নিশি বলেছেন: :-B :-B

৩| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: Abol tabol kotha bole era awamilig ke koma'te niye gece.

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩০

ম্যানিলা নিশি বলেছেন: এই দলটা কেমন করে যেন কোমা থেকেও ওঠে দাঁড়ায়,তবে এবারের ধাক্কাটা বেশ ক্ষতিকর হতে পারে।

৪| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৩

১১স্টার বলেছেন: দেশে এখন আর কৌতুকের অভাব নাই।

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৭

ম্যানিলা নিশি বলেছেন: হেফাজতের ১৩ দফা দাবির ৪ নম্বরে আছে
.......প্রকাশ্যে নারী-পুরুষের অবাধ বিচরণ বন্ধ করতে হবে।

আর এই দবীনামা তারা হাসিনার কাছে পেশ করে ;)
বিনুদন আর বিনুদন।

৫| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০১

এম আর সুমন বলেছেন: বিরক্তিকর!!!

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৫

ম্যানিলা নিশি বলেছেন: আসলেই

৬| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১০

princejohn বলেছেন: ১১স্টার বলেছেন: দেশে এখন আর কৌতুকের অভাব নাই।

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪১

ম্যানিলা নিশি বলেছেন: প্রতিদিনই নতুন নতুন কৌতুকের সন্মুখীন হই,মাঝে মাঝে নিজেকেই বোকা লাগে।

৭| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১১

আমরা বাংলাদেশি বলেছেন: হালার মাথাটা মারার মত হয়ে আছে B-))

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০০

ম্যানিলা নিশি বলেছেন: ঢিল মারতে চান মনে হচ্ছে ?

৮| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩০

ইনফা_অল বলেছেন: কিছু বলার নাই । দেখুন
।مَن كَفَرَ بِاللّهِ مِن بَعْدِ إيمَانِهِ إِلاَّ مَنْ أُكْرِهَ وَقَلْبُهُ مُطْمَئِنٌّ بِالإِيمَانِ وَلَـكِن مَّن شَرَحَ بِالْكُفْرِ صَدْرًا فَعَلَيْهِمْ غَضَبٌ مِّنَ اللّهِ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ

যার উপর জবরদস্তি করা হয় এবং তার অন্তর বিশ্বাসে অটল থাকে সে ব্যতীত যে কেউ বিশ্বাসী হওয়ার পর আল্লাহতে অবিশ্বাসী হয় এবং কুফরীর জন্য মন উম্মুক্ত করে দেয় তাদের উপর আপতিত হবে আল্লাহর গযব এবং তাদের জন্যে রয়েছে শাস্তি।-সুরা নহল-১০৬

Click This Link

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৫

ম্যানিলা নিশি বলেছেন: আয়াতে আল্লাহর গযব এবং শাস্তি ঐসব লোকের উপর পতিত হওয়ার কথা বলা হয়েছে যারা .....

"বিশ্বাসী হওয়ার পর আল্লাহতে অবিশ্বাসী হয় এবং কুফরীর জন্য মন উম্মুক্ত করে দেয়"

আইন প্রতিমন্ত্রী বলেছেন -যারা কথায় কথায় অপরকে নাস্তিক বলে তাদের সম্পর্কে কোরআনে বলা আছে।
আপনি ঐ আয়াত দিয়ে কি বোঝাতে চাইছেন?
দয়া করে আমার পোষ্ট আর আয়াত ভাল মত পড়েন।

৯| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১২

ইনফা_অল বলেছেন: আয়াতের একটি অংশে বলা হয়েছে .."এবং কুফরীর জন্য মন উম্মুক্ত করে দেয় তাদের উপর আপতিত হবে আল্লাহর গযব এবং তাদের জন্যে রয়েছে শাস্তি"।

কফরী যে করে সে হল কাফের। আর কাফেরদের কি হবে সেটা এই আয়াতে বলা হয়েছে "তাদের উপর আপতিত হবে আল্লাহর গযব"।

আর মন্ত্রী সাহেব বলেছেন নাস্তিক না বলতে, তো নাস্তিকা কারা বা নাস্তিকতা কি:

নাস্তিকতা বা এথিজম হল স্রষ্টার অস্তিত্বহীনতা। তথা একথার বিশ্বাস করা যে, স্রষ্টা বলতে কিছু নেই। আসমান, জমিন, গ্রহ-তারা সবই এমনিতেই প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে। এগুলোর কোন স্রষ্টা নেই। এক কথায় স্রষ্টার অস্তিত্বহীনতার বিশ্বাসের নাম নাস্তিক্যতা।

নাস্তিকতার অর্থ বুঝলে আমাদের অনেক বিষয় বুঝে আসবে। যেমন-
১-নাস্তিক মানেই কাফের। কারণ কাফের হওয়ার জন্য দ্বীনে ইসলামের যে কোন একটি আবশ্যকীয় বিষয় অস্বিকার করলেই হয়। আর সেখানে নাস্তিক সেতো কোন কিছুই মানে না, তাই সে যে কাফের এটা বলার অপেক্ষা রাখে না।
২-নাস্তিক মুরতাদ ও হতে পারে। কারণ কোন ব্যক্তি যদি মুসলমান ছিল প্রথমে, তারপর (আল্লাহ না করুন) স্রষ্টার অস্তিত্বহীনতায় বিশ্বাসী হয়ে যায়, তাহলে লোকটি নাস্তিক ও হল, সাথে সাথে মুরতাদও হল। সেই সাথে কাফেরতো হলোই।
৩-কাফের ও মুরতাদ হওয়ার জন্য নাস্তিক হওয়া জরূরী নয়। বরং নাস্তিক না হয়েও কাফের বা মুরতাদ হতে পারে। কিন্তু নাস্তিক হলেই কাফের হয়ে যায়। যদি মুসলমানিত্ব থেকে নাস্তিকতার দিকে গেলে সাথে মুরতাদও হয়ে যায়।

এ বিষয়টি আরো ভাল করে বুঝতে হবে। কাফের হলেই তাকে নাস্তিক হতে হবে এমন শর্ত নয়। কারণ কাফের হল ইসলামের জরূরী বিষয়ের কোন একটি অস্বিকার করা। আর নাস্তিক মানে হল স্রষ্টা অস্বিকার করা।
তাহলে কোন ব্যক্তি ইসলামের জরূরী কোন বিষয়ের অস্বিকার করে যদি স্রষ্টা আছে মানে,তাহলে উক্ত ব্যক্তি কাফের, কিন্তু নাস্তিক নয়। এ হিসেবে খৃষ্টান নাস্তিক নয়। নয় ইহুদীরাও। নয় হিন্দু বৌদ্ধরাও। কারণ তারা সবাই একজন স্রষ্টা আছেন মর্মে বিশ্বাস করে।

কিন্তু তারা সবাই কাফের। কারণ তারা ইসলামের জরূরী বিষয় অস্বিকার করে।

আশা করি আয়াতের মর্ম বুঝেছেন?

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৯

ম্যানিলা নিশি বলেছেন: আপনাকে আবারও আমার পোষ্ট আর আয়াত ভাল করে পড়ার অনুরোধ জানাই।

আইন প্রতিমন্ত্রী কোন বিশ্বাস বা ধারণা প্রসঙ্গে কথা বলেন নাই।
তিনি একটা বিশেষ শ্রেনীর ব্যাক্তির আচরন সম্পর্কে বলেছেন যারা কথায় কথায় অপরকে নাস্তিক বলে

তিনি নাস্তিকতা কিংবা এর শাস্তি প্রসঙ্গে কোন কথা বলেন নাই

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫০

ম্যানিলা নিশি বলেছেন: আপনার দেয়া আয়াতের সাথে এই পোষ্টের সরাসরি কোন সম্পর্ক নাই।

১০| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৪

ফালতু বালক বলেছেন: ঢিল মারছিলেন, লাগে নাই B-) B-) B-) B-)

১১| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৮

পরিবেশ বন্ধু বলেছেন: যারা আল্লাহ মানেনা সেই নাস্তিক
**************************

আল্লাহর হুকুম মানেনা সে শয়তানের দুস্ত

আর যারা ভাল লোক কে অযথা নাস্তিক সাজায় বা মিথ্যা কথা কয়ে
পরিচিত হয় বা স্বার্থ সিদ্ধি তে লিপ্ত থাকে তারা মুনাফেক ।
আর মুনাফেক এর স্থান জাহান্নামের সর্বনিম্নস্তর।
ইসলামী আইন বা ফতুয়া
যে না মানবে সেও ক্ষতিগ্রস্থদের দলভুক্ত ।


মুফতি আল্লামা ডঃ সিরাজ শাহি ছুন্নি আল কাদরি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.