নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিশি রহমান ম্যানিলা

ম্যানিলা নিশি

ইশ্‌ যদি আবার ছোট বেলায় চলে যেতে পারতাম

ম্যানিলা নিশি › বিস্তারিত পোস্টঃ

হাসিনা - খালেদা ফোনালাপ, কিছু জিজ্ঞাসা

২৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২২





টিভি আর অনলাইন মিডিয়ায় হাসিনা-খালেদা ফোনালাপ প্রকাশ পেতে শুরু করেছে। এটি নিয়ে আমার মনে কিছু প্রশ্ন দেখা দিয়েছে,জানিনা এভাবে কেউ ভাবছেন কিনা।



১ এই ফোনালাপ যে রেকর্ড ও পরে প্রকাশ করা হবে - এটি কি পূর্বেই সরকার থেকে খালেদা জিয়াকে জানানো হয়েছিল?



২ প্রকাশের হওয়ার পূর্বে সরকার থেকে বলা হয়েছে তারা চায় জনগন এটি শুনুক। আচ্ছা এই ফোনালাপ কি সংশ্লিষ্ট উভয় পক্ষের সম্মতি নিয়েই প্রকাশ করা হয়েছে? বিশেষ করে খালেদা জিয়ার, যেহেতু হাসিনা নিজেই সরকার পক্ষ।



৩ যারা পেশা হিসেবে রাজনীতিকে বেছে নেন তাদের সকল ফোনালাপ কি চাইলে একটি পক্ষ একতরফা ভাবে প্রকাশ করতে পারে। এখানে আইন কি বলে?



৪ ইতিপূর্বে আমরা দেলোয়ার হোসেন সাইদি, ওয়ার ক্রাইম ট্রাইবুনালের বিচারক নিজামুল হক সাহেবের কথোপকথন প্রকাশ ও তার প্রতিক্রিয়া দেখেছি।



হাসিনা-খালেদার এই ফোনালাপ প্রকাশ কি পরবর্তীতে এজাতীয় কথোপকথন কিংবা ব্যাক্তিগত ভিডিও চিত্র প্রকাশে উৎসাহ জোগাবে না?



এ প্রসঙ্গে আমাদের সংবিধানের নিচের লাইন কয়টি মনে রাখা দরকার .....



“আইনের দ্বারা আরোপিত যুক্তিসংগত বাধানিষেধ সাপেক্ষ প্রত্যেক নাগরিকের চিঠিপত্রের ও যোগাযোগের অন্য উপায়ের গোপনতারক্ষার অধিকার থাকিবে।”



-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, তৃতীয় ভাগ (মৌলিক অধিকারবিষয়ক অংশ)

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৫

নদ বলেছেন: Click This Link

২| ২৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৪

তানভীর আরিফ বলেছেন: কেন দলীয় সরকারের অধীনে নির্বাচন করা কঠিন? ফোনালাপটি তারই প্রমাণ। প্রধানমন্ত্রী জানতেন ফোনালাপটা রেকর্ড করা হচ্ছে , তাই তিনি অনেকটা নিয়ন্ত্রণের মধ্যে বিরোধী নেত্রীকে আক্রমণ করেছেন। আর বিরোধী নেত্রী জানতেনই না এটি রেকর্ড করা হচ্ছে । Level playing field is also absent here।
No other alternatives available. We want phono live conversation or live telecast of conversation between two leaders. Otherwise they will just kill time focusing on all the past issues and upset each other. I have a request to PM, she must be cool at the time of conversation because she is PM, her responsibilities are more than opposition leader.

২৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৬

ম্যানিলা নিশি বলেছেন: ‘অসৎ উদ্দেশ্যে দুই নেত্রীর কথোপকথন গণমাধ্যমে ’ ......দেখুন বিডিনিউজ২৪ এর আর্টিকেল।

৩| ২৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: সরকারের নোংরা মানসিকতার আরেকটা উদাহরন হয়ে রইল!!

তারপরও সুয়ো রাণী দুয়োরানী গল্পের মতো বারবারই হাসিনা খালী ধরা খায় ;)

নাক ফুটা করে কান ফুটা করে অসুন্দর করতে... তাতে উল্টো সুয়োরাণীরে আরো সুন্দর লাগে...তাতে ফুলের গয়না পড়ে..

;)

২৯ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

ম্যানিলা নিশি বলেছেন: ধরা তো খাবেই,ইহজাগতিক লোভ লালসা নিয়ন্ত্রণের বাইরে গেলে এমনই হয়।

৪| ২৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৬

হেডস্যার বলেছেন:

আপনার বাসার সব পর্দা টানা আছে, দরজা জানালা সব বন্ধ। আপনি নিশ্চিত যে বাইরে থেকে কেউ দেখতেছে না, সুতরাং আপনি কি বাসার মধ্যে নেংটা হয়ে ঘুরেন?

ফোনালাপ প্রকাশ হইছে তো খালেদা জিয়ার কি ক্ষতি হইছে বুঝলাম না?
এইটা নিয়া এত ত্যানা প্যাচাপ্যাচির কি আছে।

২৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:০২

ম্যানিলা নিশি বলেছেন: আপনে খামাখা হেডস্যার হইসেন ।

"ভদ্রলোকের চুক্তি" বলে একটি ধারণা তো সভ্য সমাজে প্রচলিত আছে নাকি?

৫| ২৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:০০

ইউরো-বাংলা বলেছেন: এই সবকিছুই হচ্ছে ইনু, মেনন, বাদল, দিলীপ ও চোরঞ্জিতদের ইশারায়

২৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৪

ম্যানিলা নিশি বলেছেন: এটলিষ্ট শেষোক্ত জনের ব্যাপারে আমার কোন দ্বিমত নাই ;)

৬| ২৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:০২

প্রজন্ম একাত্তুর বলেছেন: প্রধানমন্ত্রীর এই জ্ঞানটুকু আছে যে ফোন টেপ হতে পারে কিন্তু বিরোধীদলীয় নেত্রীর তাও নেই. রেকর্ডটা যদি বিএনপির কাজে আসত তারাই প্রকাশ করতো। আর তাছাড়া দুই নেত্রীর ফোনালাপ নিয়ে সবাই মিলে বিভ্রান্তি ছড়াচ্ছিল.. তার চেয়ে এই ভালো যে ফোনালাপ প্রকাশ পেয়ে মিথ্যাচার বন্ধ হল।

২৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:১৩

ম্যানিলা নিশি বলেছেন: "প্রধানমন্ত্রীর এই জ্ঞানটুকু আছে যে ফোন টেপ হতে পারে কিন্তু বিরোধীদলীয় নেত্রীর তাও নেই"

আপনার মাথায় বিশেষ পদার্থের কিছুটা ঘাটতি আছে।

৭| ২৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:১০

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: শেখ হাসিনা এতো ধর্য্যশীল হলেন কিভাবে তা সত্যিই বিস্ময়কর!
ফোনালাপ প্রকাশ'ই যে এ বিস্ময় তাতে সন্দেহ নেই।
এভাবে রেকর্ড করে প্রকাশের জন্য প্রচলিত হয়নি। যাদের যোগাযোগ বা আলাপ সবার জন্য নয় তাদের জন্যই রেড টেলিফোন প্রচলিত হয়েছিল, জরুরী অবস্থায় জরুরী সিদ্ধান্ত নেওয়ার জন্য।

(The Red Phone, also known as the Red Telephone, the Moscow-Washington hotline and the Hot Line, is a "confidence building measure" and communications system designed to decrease tensions and prevent accidental nuclear war by providing direct contact between the leaders of the United States and Russia. It links the White House (via the National Military Command Center) with the Kremlin.)

আমাদের বিকলাঙ্গ রেড টেলিফোন এর আলাপও বিকলাঙ্গ।

২৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:১৬

ম্যানিলা নিশি বলেছেন: শেখ হাসিনা এতো ধর্য্যশীল হলেন কিভাবে তা সত্যিই বিস্ময়কর!


আমার মনে হয় উনার "খালেদা ফোবিয়া" আছে।

৮| ২৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩১

চলতি নিয়ম বলেছেন: সমস্যা কোথায় সেটাই তো বুঝলাম না? এটা তো ওনাদের প্রেমালাপ নয় এটা তো জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা। কথা যে মিডিয়ার সামনেই হচ্ছে সেটা তো প্রধান মন্ত্রী ওনাকে জানালেন ই। বিরোধী নেত্রীর আরো সংযত হয়ে কথা বলা উচিত ছিলো।

উনাদের প্রকৃত মনোভাব জাতি জানতে পারলো। হাসিনা বরাবরই ধর্য্যশীল আর খালেদার মত লিখিত বক্তব্য ভাষণ দিলে কোনো বেফাস কথাই বের হইতো না =p~

এই ফোনালাপ থেকেই গুনে গুনে বের করুন যে কে কয়টা মিথ্যা কথা বলেছে।

আমি চাই দুই নেত্রীর পরবর্তী আলোচনা গুলো টি ভি তে লাইভ দেখানো হোক। সবাই শুনে দেখুক কে আসলে দেশ চালানোর যোগ্য।

২৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫১

ম্যানিলা নিশি বলেছেন: প্রাক সংলাপ আলাপন আপনার কাছে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু বলে মনে হচ্ছে!

যেসব আর্ন্তজাতিক চুক্তি ভারত সহ অনান্য রাষ্ট্রের সাথে হয়েছে তার কয়টি সংসদে আলোচিত হয়েছে? পদ্মাসেতু দূর্নীতি ষড়যন্ত্রে জড়িতদের তালিকা কখন জনসমক্ষে আনা হয়েছে? ফোনালাপ যেভাবে প্রকাশিত হয়েছে সেটি অনাকাঙ্খিত, শিষ্টাচার বিবর্জিত এবং অসৎ উদ্দেশ্যপ্রণোদিত বলে আমার মনে হয়।

৯| ২৯ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১০

হাসিব০৭ বলেছেন: @চলতি নিয়ম রাজনৈতিক কথপোকথন যদি জনগনের সম্পত্তি হয় তাহলে ভারত বাংলাদেশের সকল চক্তুই তো জনগনের সম্পত্তি। ত্হলে ওগুলো কেন কখনই প্রকাশ করা হয় না?

১০| ৩১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৩

বেনিটিশ গাঙচিল বলেছেন: প্রতারণা তো অবশ্যই।

১১| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৪৯

আজরাইল ভাই বলেছেন: সব গুলো হক কথা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.