নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একটা নদী ছিল জানলো না তো কেউ

চাঁন ভাই

চাঁন ভাই › বিস্তারিত পোস্টঃ

সোনারগাঁয় কারু মেলা

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫২

প্রতি বছর সোনারগাঁ কারু মেলা বসে মাঘ মাস জুড়ে। যা বাংলার এক সময়কার রাজধানী ছিল ঈশা খাঁর । ঢাকা থেকে মাত্র ২০ কি:মি: দুরে অবস্থিত। গুলিস্থান থেকে সোনারগাঁ এক্সপ্রেস, বোরাক আরও নানা বাস পাওয়া যায় ভাড়া ও তেমন বেশি না। সিএনজি দিয়ে ও যেতে পারেন। খুব সুন্দর একটা জায়গা, আসলে কেউ না গেলে বুঝতে পারবে না । সেখানে এখন ও মনে হয় বাংলার ঐতিহ্য, বাংলার কৃষ্টি কালচার বলে কিছু আছে। সেখানে পাওয়া যায় বাংলার ঐতিহ্য জামদানী শাড়ী যা কিনা ৭০০ টাকা হইতে ১০০০০ টাকা পর্যন্ত আছে, সরাসরি দেখতে পাবেন জামদানী কিভাবে বুণন করে। তারপর খাদি কাপড়তো আছেই মাত্র ২০০ টাকা দিয়ে আপনার পছন্দের খাদী ফতুয়া নিতে পারেন। এছাড়া ও খুব অল্প টাকায় মেয়েদের খাদি কাপড় কিনতে পারেন। যা কিনা ঢাকার কোথাও মনে হয় পাবেন না। মেলা প্রঙ্গনে গরম জিলাপী, পেয়াজু, ফুচকা খেতে পারেন । গাছ থেকে সদ্য পেড়ে আনা পাকা তেতুল, বরই আর ও অনেক কিছু খেতে পারেন। পানিতে আছে নৌকা দিয়ে ঘুরতে যাওয়া। মেলা প্রঙ্গনে উপভোগ করবেন বাংলার জারী, সারি, ভাওয়াইয়া, পল্লী গীতি, মারফতি যা কিনা শুনতে শুনতে আপনাকে মনে করিয়ে দিবে পুরানো দিনের কথা। ভাল লাগবে যদি সময় পাওয়া যায় সবাই একটু ঘুরে আসতে পারেন বাংলার ঐতিহ্য সোনারগাঁ জাদুঘর, ঈশা খাঁ রাজধানী।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.