| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
MD ZAHID HOSSAIN
বেশুমার লানত
মৃত্যু ঘন্টা :
আর এ ধরনের পরিস্থিতিতেই মৃত্যু ঘন্টা বেজে উঠবে। সকল জীবিত অস্তিত্বেরই মৃত্যু ঘটবে এবং প্রকৃতি ভুবনে আর কোন জীবনের অস্তিত্ব খুজে পাওয়া যাবে না। আর ভয়-ভীতি ও অনিশ্চয়তার ছায়া সকল মানুষের উপর নেমে আসবে কিন্তু তারা ব্যতীত,যারা বাস্তবতা ও অস্তিত্বের রহস্য সম্পর্কে অবগত এবং যাদের আত্মাগুলো প্রভুর জ্ঞান ও প্রেমের গভীরে নিমজ্জিত।
মহা গ্রন্থ আল কোরআনে বলা হয়েছে :-
وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ إِلَّا مَن شَاءَ اللَّـهُ ۖ ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَىٰ فَإِذَا هُمْ قِيَامٌ يَنظُرُونَ
শিংগায় ফুঁক দেয়া হবে,ফলে আসমান ও যমীনে যারা আছে সবাই বেহুঁশ হয়ে যাবে,তবে আল্লাহ যাকে ইচ্ছা করেন তারা ব্যতীত। অতঃপর আবার শিংগায় ফুঁক দেয়া হবে,তৎক্ষণাৎ তারা দন্ডায়মান হয়ে দেখতে থাকবে।(যুমার-৬৮)
فَإِذَا نُفِخَ فِي الصُّورِ نَفْخَةٌ وَاحِدَةٌ
যখন শিংগায় ফুৎকার দেয়া হবে-একটি মাত্র ফুৎকার।(আল হাক্বা-১৩)
مَا يَنظُرُونَ إِلَّا صَيْحَةً وَاحِدَةً تَأْخُذُهُمْ وَهُمْ يَخِصِّمُونَ
তারা কেবল একটা ভয়াবহ শব্দের অপেক্ষা করছে,যা তাদেরকে আঘাত করবে তাদের পারস্পরিক বাকবিতন্ডাকালে। (ইয়াসীন-৪৯।)
وَيَوْمَ يُنفَخُ فِي الصُّورِ فَفَزِعَ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ إِلَّا مَن شَاءَ اللَّـهُ ۚ وَكُلٌّ أَتَوْهُ دَاخِرِينَ (৮৭) وَتَرَى الْجِبَالَ تَحْسَبُهَا جَامِدَةً وَهِيَ تَمُرُّ مَرَّ السَّحَابِ ۚ صُنْعَ اللَّـهِ الَّذِي أَتْقَنَ كُلَّ شَيْءٍ ۚ إِنَّهُ خَبِيرٌ بِمَا تَفْعَلُونَ (৮৮) مَن جَاءَ بِالْحَسَنَةِ فَلَهُ خَيْرٌ مِّنْهَا وَهُم مِّن فَزَعٍ يَوْمَئِذٍ آمِنُونَ (৮৯)
যেদিন সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে,অতঃপর আল্লাহ যাদেরকে ইচ্ছা করবেন,তারা ব্যতীত নভোমন্ডলে ও ভূমন্ডলে যারা আছে,তারা সবাই ভীতবিহ্বল হয়ে পড়বে এবং সকলেই তাঁর কাছে আসবে বিনীত অবস্থায়। তুমি পর্বতমালাকে দেখে অচল মনে কর,অথচ সেদিন এগুলো মেঘমালার মত চলমান হবে। এটা আল্লাহর প্রযুক্তি,যিনি সবকিছুকে করেছেন সুসংহত। তোমরা যা কিছু করছ,তিনি তা অবগত আছেন। যে কেউ সৎকর্ম নিয়ে আসবে,সে উৎকৃষ্টতর প্রতিদান পাবে এবং সেদিন তারা গুরুতর অস্থিরতা থেকে নিরাপদ থাকবে।
আল্লাহুম্মা সাল্লে আলা মোহাম্মাদ দিন ওয়া আলে মোহাম্মাদ ওয়া আজ্জিল ফারাজাহুম
খালিফা তুল বিলা ফাসাল
©somewhere in net ltd.