নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন দিনগুলো এই
বিতৃষ্ণা থাক্ মনের কোণে
নাই বা গেলাম এই প্রহরে
বুকের ভেতর স্বপ্ন বোনে।

ভাগ্য রেখা যেমনটি যার
তেমন করেই যাবে জীবন
কেউ বা সুখে পোয়াবারো
কারো ব্যথায় বুকের ভুবন।

থাক না কষ্ট আমার হয়ে
যাক না সময় এমন করে
পুড়ুক জ্বলুক বুকের বাড়ী
কষ্টের তুফান মনের ঘরে।

দুঃখ আসবে সুখও আসবে
ভেবে না হয় দিন হোক যাপন
একলা আমি, থাকবো একা
নাই বা হলো কেহ আপন।
==================
©কাজী ফাতেমা ছবি

মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০২৬ রাত ১০:১১

শায়মা বলেছেন: আমরা তো সবাই একা.....
কাজেই নো দুঃখ আপুনি...

২৫ শে জুন, ২০২৬ সকাল ১০:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমার কোনো দুঃখ নাই। দুঃখ পেলেও ঝেড়ে ফেলে দিই আপুন

তোমার অবস্থা কী। ব্যস্ততার কারণে ফেসবুকেও নক দিতে পারছি না। সময় কেমন করে যেন চলে যায়।

ভালো থাক অনেক অনেক

২| ২৪ শে জুন, ২০২৬ রাত ১১:২১

সাইফুলসাইফসাই বলেছেন: ঠিক কথা দিন শেষে সবাই একা-সুন্দর কবিতা বোন

২৫ শে জুন, ২০২৬ সকাল ১০:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই সবাই একা

ধন্যবাদ আপনাকে ভালো থাকুন

৩| ২৫ শে জুন, ২০২৬ সকাল ১১:৩৯

আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর ছবি দেখতে পাই

২৫ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপনাকে

৪| ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৪:৩২

প্রামানিক বলেছেন: খুব ভালো লাগল

২৯ শে জুন, ২০২৬ রাত ৯:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ

৫| ২৫ শে জুন, ২০২৬ রাত ৮:৩৩

এম ডি মুসা বলেছেন: আচ্ছা

২৯ শে জুন, ২০২৬ রাত ৯:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভাইয়া

৬| ২৯ শে জুন, ২০২৬ সকাল ১০:৪০

বিজন রয় বলেছেন: আপা, কিছু গদ্য লিখবেন কি?

ছোট গল্প।

দেখবেন আপনার লেখায় অনেক চেঞ্জ আসবে।

২৯ শে জুন, ২০২৬ রাত ৯:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: চেষ্টা করব ইংশাআল্লহ

৭| ০২ রা জুলাই, ২০২৬ রাত ১২:৩৩

আরমান আরজু বলেছেন: ছন্দের বারোটা না বাজালে পদ্যটি আরো সুন্দর হতে পারত

০৭ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ঠিক করে দেন

৮| ১১ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৩১

আরমান আরজু বলেছেন: যেমন

দুঃখ সুখ আসবে আসুক
ভেবে না হোক দিন যাপন
একলা আমি থাকব একা
নাই বা হল কেউ আপন

১৪ ই জুলাই, ২০২৬ সকাল ১১:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: কিন্তু ছন্দ তো মিললো না। আমি স্বরবৃত্তে লিখেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.