নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলবো না

মাইনষের খোয়াব দেহি

মোয়াজ্জেম আজিম

মোয়াজ্জেম আজিম › বিস্তারিত পোস্টঃ

আমাদের টুনাটুনি

১৮ ই জুন, ২০১৩ বিকাল ৩:৪৭

টোনা আর টুনি

করে খুনাখুনি।

টুনা আনে রামদা

টুনি দেয় ধার

সবকিছু জ্বলে পুড়ে

হবে ছারখার।

ছাইটিও রাখবেনা

আশেপাশে টুনি

লেনদেন চুকিয়েছে

বারবার গুনি।

ভুল নাই কিছুতেই

দেনা আর পা'না

টুনির স্বভাব তার

হাড়েহাড়ে জানা।

বেশ হলো টুনি ভাবে

টানাটনির ঘর

টুনা ভাবে ছেড়ে দিলে

পাবে নাকি বর।

ঘর বর করকর

মরমর ডানা

উড়ে উড়ে দিন যায়

বসতে যে মানা।

গাছ নাই ডাল নাই

পাথরের ঠুনি

ঘাস নাই ছন নাই

তার দিয়ে বুনি।

তার দিয়ে ঘর বুনি

বাসা বুনি চটে

মন বুনি দিন গুনি

পেইন্টিং আর পটে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.