| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দু’চোখের ঘুম
একা রাজহাঁস
কেবল সাঁতার পারে
বালু যমুনায়, অকারণে
গলা বাড়ায় ভুল কিনারায়।
এতো সেই সাতঘাট ঘুরে এলো
জটা চুল এলোমেলো
‘কার তাতে এলোগেল’
ভেজা চুল ভেজা পখ;
নাই বলি এত কথা
সবাই তো যথাতথা
করে রাখঢাক
খাক তবে এখানেই থাক।
©somewhere in net ltd.