| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাইনষের খোয়াব দেহি
নিজেরটা তো হারাছি সে কয়েক যুগ
মানুষ বলে কয়ে দেয়
তাতে আমি দেহি
দেহি আগুন ছাড়া কাঠ
কী সুন্দর জ্বলে ।
শল্লৈর গোস্ত পুইড়া অঙ্গার
মাথার চুল ঘাসের কঙ্কালের লাহান
ভাইঙ্গা ভাইঙ্গা পড়ে
শুধু কান দুইটা শরীলের চাইতে
বড় হয়ে বক্তিমা শুনে
উনারা খোয়াবে খোয়াব দেহায়
আমি বৈসা বৈসা তাই দেহি।
©somewhere in net ltd.