| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোরগ তো দূরের কথা, কাকও না, এমনকি গাড়ির হর্নেও না, আজ আমার ঘুম ভেঙেছে মেঘের ডাক শুনে। মোটামুটি গুরুগম্ভীর আওয়াজ। কিন্তু কথায় আছে, যত গর্জে তত বর্ষে না। বর্ষণ হল না।
প্রসঙ্গক্রমে মনে পড়ল এবার কাল বৈশাখী দূরের কথা, কোন ঝড়ই পেলাম না। পত্রিকায় দেখলাম জলবায়ুতে নাকি বড়সড় পরিবর্তন আসছে। শীত-গ্রীষ্ম-বর্ষার সময় পালটে যাবে। জানিনা কেমন হবে সে দিনগুলো, নিশ্চয় ভালো হবে না। এসব ভাবতে মোটেই ভালো লাগে না।
'ফিরিয়ে দাও সে অরণ্য লও এ নগর।' অরণ্যকে কাছে পাবার সৌভাগ্য হয়নি তবে নগর নিয়েই সুখে ছিলাম। সেই মন্দের ভালোর দিনগুলোও যখন ফুরিয়ে যাবে তখন চলব কিভাবে? জানিনা কিভাবে!
©somewhere in net ltd.