নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিনলিপি

পরে লিখবো

মেহেদী হাসানের ব্লগ

আপাতত থাক, পরে লিখবো

মেহেদী হাসানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

দিনলিপি ৪: ব্লগে নিবন্ধনের নাম বেদনা!

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১৭

তোমরা যারা তখনও ব্লগে অ্যাকাউন্ট খোল নাই, আমি খুলিয়াছিলাম! কিন্তু শুধু খুলিলেই কি হবে? মন্তব্য-লেখায় তা ভরিয়ে ফেলতে হবে, কিন্তু আমি তা করি নাই। দীর্ঘদিন সেই ব্লগ ফাঁকা পড়ে থাকলো। দু’একটা পোস্টও দিলাম। তারপর আবার ফাঁকা পড়ে থাকলো। ইমেইল-আইডি-পাসওয়ার্ড সব বেমালুম ভুলে গেলাম। সেখানেই শুরু, মানে অ্যাকাউন্ট খোলার শুরু। অ্যাকাউন্ট খুলি আর ভুলে যাই, লেখা আর হয় না। এবার দৃঢ় সংকল্প করিয়া অ্যাকাউন্ট খুলিতে গেলাম। বুঝিলাম সেই দিন আর নাই। ব্লগার এবং তাদের করা পোস্টের সংখ্যা যেভাবে জ্যামিতিক হারে বেড়ে চলেছে তাতে ব্লগ কর্তৃপক্ষ নানা ধরণের ছাঁকনির ব্যবস্থা করেছেন।



প্রথম আলো ব্লগে নিবন্ধন করলাম। ইনবক্স, স্প্যাম সব ঘাটাঘাটি করেও অ্যাক্টিভেশন লিংক আর পাই না! অবশেষে পরদিন ইমেইল পেলাম এবং যথারীতি অ্যাক্টিভেট করলাম। লগইন করে দেখি আপনার আইডি মডারেশনে আছে জাতীয় বার্তা। পোস্ট মডারেশন হয়, আইডি যে মডারেশন হয় তা জানা ছিল না। দু’দিন বাদে সেটাও হল। অবশেষে আমি সফল ভাবে লগইন করলাম! ইয়াহু বলে একটা চিৎকার দিতেই পারতাম কিন্তু নির্বাচিত ব্লগে ব্লগ সঞ্চালকের পোস্ট দেখে চক্ষু চড়ক গাছ! সমগ্র ব্লগ (৫টন) নাকি ১৫ সেপ্টেম্বরে বন্ধ হয়ে যাচ্ছে! আগেই বলত! এতো কষ্ট করতে যেতাম না।



সামহোয়্যার ইন ব্লগ। সেখানেও নিবন্ধন করলাম এবং সাথে সাথে অ্যাক্টিভেটও করে ফেললাম। একখানা পোস্ট করলাম, মডারেশনের কাজটাও তারা দ্রুতই সেরে ফেলল। বেশ খুশি-খুশি লাগছিল। দু’দিন বাদে লগইন করে দেখি সেই পোস্ট তখন পর্যন্ত ০ সংখ্যক জন দেখছেন! লেখা খারাপ হইতেই পারে, কিন্তু তা বোঝার জন্যেও তো তা পড়তে হবে! খানিকক্ষণ পর ঘটনা বুঝলাম। আমি নতুন ব্লগার, উল্টাপাল্টা কিছু লিখে ফেলি কিনা সে আশঙ্কায় তারা আমার লেখা ‘ওয়াচে’ থাকা অবস্থায় হোম পেজে দেখাবে না। যাই হোক, নিজের দু’খানা ফেবু স্ট্যাটাস পোস্ট আকারে দিয়ে সেই দৈন্য দশা থেকে মুক্তি পেয়েছি।



চতুর্মাত্রিকে নিবন্ধন করেছিলাম। তারা জানালো আমার নিবন্ধন সফল হয়েছে তবে রিভিউ করার পর আমাকে ইমেইলে জানানো হবে। আজ পর্যন্ত চতুর্মাত্রিক থেকে কোন ইমেইল পাইনি।



অন্য কোন ব্লগে নিবন্ধনের আর সাহস হয়নি।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩৪

পরিবেশ বন্ধু বলেছেন: সামু ব্লগ কর্তৃপক্ষ নিশ্চই আপনার ব্যাপারটি দেখবে ।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০২

মেহেদী হাসানের ব্লগ বলেছেন: ব্লগ কর্তৃপক্ষের প্রতি আমার তেমন আক্ষেপ নেই। শুধু আমার অভিজ্ঞতা শেয়ার করলাম। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। :)

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৮

পাগল কবি বলেছেন: বকলমে আইডি বা ব্লগ কোনটাই মডারেট করা হয় না। তবে উল্টাপাল্টা লেখালেখি করলে পুরো একাউন্ট ব্যান করে দেয়া হয় কিছুদিনের মধ্যেই। এছাড়া তারুণ্যে আইডি মডারেট করে না, তবে প্রথম তিনটি লেখা মডুরা যাঁচাই শেষে প্রকাশ করে। সেখানে আবার প্রথম মাসে কোন লেখা নীতিভঙ্গের জন্য ব্যান হলে পুরো একাউন্ট ব্যান করে দেয়া হয়।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৬

মেহেদী হাসানের ব্লগ বলেছেন: মডারেশন জিনিসটাই আমার কাছে ভালো লাগে না। নিজের লেখার দায়দায়িত্ব নিজে নিয়েই তো পোস্ট করছি, তার ওপর আবার মডারেশন কেন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.