নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিনলিপি

পরে লিখবো

মেহেদী হাসানের ব্লগ

আপাতত থাক, পরে লিখবো

মেহেদী হাসানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

দিনলিপি ৫: আমাদের গন্তব্য কোথায়?

১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫২

আমাদের সময় স্কুলে ব্যবসায় শিক্ষার ছাত্রদের জন্য একজনই শিক্ষক ছিলেন। এই বিভাগের তিনটা বিষয়ের ক্লাস তিনি একাই নিতেন। শুক্রবারে সেই গোপাল স্যারের সাথে দেখা। এবার অনেকদিন পরে দেখা হল। স্কুলের খবর, অন্যান্য শিক্ষকদের খবর নিলাম তার কাছে। মেয়ের ভর্তি পরীক্ষার জন্য ঢাকায় এসেছিলেন। শিক্ষকের চেয়ে এখন তাকে বেশি অভিভাবক মনে হচ্ছে। আশেপাশে আরও অনেক, অসংখ্য বলাই ভালো, অভিভাবক বসে আছেন। পরীক্ষার হলে বসে থাকা ছাত্র/ছাত্রীর তুলনায় এই অভিভাবকদের আশা-আকাঙ্ক্ষা অনেকই বেশি। হিসাব করে দেখলাম আমরা এই সময়টা পার করেছি ছয় বছর আগে। ছয়টা বছর! এখন ভাবলেও অবাক লাগে...কলাভবনে পরীক্ষা দিয়ে বের হলাম। মনে খুব আনন্দ, পরীক্ষা ভালো হয়েছে। দেখা গেল প্রশ্ন সহজ হয়েছে, পরীক্ষা সবারই ভালো হয়েছে। চিন্তায় পড়ে গেলাম। আশঙ্কা নিয়ে ফলাফলের অপেক্ষা! সেই আশঙ্কা এখন এদের মনে। কেউ সুযোগ পাবে, কেউ অন্য কোথাও, কেউ কোথাও না। সামর্থ্য থাকলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে, না থাকলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে। অনেকে আছে যাদের সেই সুযোগটাও হবে না।



শুনেছি ইউরোপের দেশগুলোর নামকরা বিশ্ববিদ্যালয়ে সেই দেশের তুলনায় বিদেশী শিক্ষার্থীর সংখ্যা বেশি। কারণ এতো অর্থ খরচ করে ভালো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জনে তাদের অনীহা আছে। যে যা পারে তা দিয়েই তারা দিব্যি জীবিকা নির্বাহ করতে পারে, এবং বেশ ভালোভাবেই পারে। প্রয়োজন হলে একটা ডিগ্রি তারা নিচ্ছে বটে। কিন্তু আমাদের তো সে সুযোগ নেই। ভালো জীবন মানে ভালো চাকরি। আর ভালো চাকরীর জন্য চাই ভালো ডিগ্রি। কেউ ভিন্নভাবে চিন্তা করে না, সে পথটাও ছোট করে রাখা হয়েছে। কিন্তু প্রশ্ন, সমগ্র জাতির উন্নয়ন ছাড়া দেশ সামনে বাড়বে কিভাবে?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.