| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্যারিস জলবায়ু শীর্ষ সম্মেলনে পৃথিবীর তাপমাত্রা কমিয়ে আনতে একটি আইনি বাধ্যবাধকতা চুক্তির ব্যাপারে প্রবল আশা থাকলেও শেষ পর্যন্ত তা হচ্ছে না বলে জানিয়েছেন বিভিন্ন দেশের সদস্যরা। তারা বলছেন, আইনগত বাধ্যবাধকতা চুক্তি না হলেও বিভিন্ন দেশ দূষণ কমানোর ব্যাপারে তাদের অবস্থানপত্রে যে অঙ্গীকার করেছে তা মেনে চলতে জোর চাপ সৃষ্টি করা হচ্ছে।
জাতিসংঘের জলবায়ু চুক্তির খসড়া প্রস্তাবে অনুমোদন দিয়েছেন ১৯৫ টি দেশের শীর্ষ কর্মকর্তারা। চার বছর ধরে আলোচনার পর ৪২ পৃষ্ঠার ওই খসড়া প্রস্তাবটি তৈরি করা হয়।
জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণ ও উন্নয়নশীল দেশের জন্য জলবায়ু তহবিল বাড়ানোর বিষয়ে রূপরেখা তুলে ধরা খসড়াটি আগামী সপ্তাহে মন্ত্রী পর্যায়ের বৈঠকে চূড়ান্ত হবে।
জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণে উন্নয়নশীল দেশগুলোকে সহায়তার জন্য কীভাবে জলবায়ু তহবিল সংগ্রহ করা হবে তা নিয়েও আগামী সপ্তাহে আলোচনার কথা রয়েছে।
©somewhere in net ltd.