| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবকিছুই কি তাহলে বদলে যায় ? আমাদের স্বপ্ন, লক্ষ্য, আশা, বিশ্বাস ! কিন্তু এ সমস্তই তো আমাদের মূলভিত্তি গড়ে তুলে । এর মানে কি এই যে সময়ের সাথে সাথে আমরাই পরিবর্তিত হয়ে যাই । আজ আমি নিজেই নিজেকে দেখে চমকে উঠি । কই, আগের মত তো আমি দেশের কোন অর্জনে উচ্ছ্বসিত হয়ে পরি না, কিংবা ১৬-ই ডিসেম্বরে রোমাঞ্চিত বোধ করি না । আগের মত কেঁদেও বুক ভাসাই না সুনীল গাভাস্কারের কুটুক্তি শুনে, অথবা রেগে যাই না ফেসবুকে বাংলাদেশের বিরোধী কোন পেজ দেখে । এই তো সেদিন ক্লাস নাইনে থাকতে টিভিতে একটা বিজ্ঞাপন প্রচার করত যেখানে কিছু ছেলে-মেয়ে তাদের লক্ষ্য নিয়ে বলত ।
‘বহুদূর যেতে চাই’,
‘দেশের শ্রেষ্ঠ সন্তান হতে চাই’,
‘ভালবাসার প্রতিদান দিতে চাই’।
তখন আমি ভাবতাম, কোনটা আমার ক্ষেত্রে প্রযোজ্য ? দেশের জন্য কিছু করতে চাই, দেশের শ্রেষ্ঠ সন্তান হতে চাই- এটাই আসত আমার মাথায় । অথচ এখন মাত্র কয়েক বছরের ব্যবধানে যদি আমি এই একই প্রশ্ন আবার করি, তাহলে আমার উত্তর হবে সবার শেষেরটা । হ্যাঁ , আমি এখন আমার সকল চিন্তা- ভাবনা, আমার ভবিষ্যৎ পরিকল্পনা, স্বপ্ন আমার পরিবার আর আমি এই দুইয়ের মধ্যেই সীমাবদ্ধ রেখেছি । সত্যি বলছি, আমি আর আমার দেশকে নিয়ে কোন স্বপ্ন দেখি না । দেশকে নিয়ে স্বপ্নের মৃত্যু যে আশেপাশে অহরহর হচ্ছে । রাজনীতি নিয়ে আমি মাথা ঘামাই না । এতে কোন লাভ আছে বলে মনে তো হয় না ।
©somewhere in net ltd.