নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালবাসি লিখতে ও কবিতা আবৃত্তি করতে। ফেবু: facebook.com/mahzabeenalam.maria

মাহজাবীন আলম মারিয়া

মাহজাবীন আলম মারিয়া › বিস্তারিত পোস্টঃ

আমি বলছিনা ভালবাসতেই হবে… (ফিমেল ভার্শন)

২১ শে জুন, ২০১৮ বিকাল ৫:২১


আমি বলছিনা ভালবাসতেই হবে
আমি চাই..
কেউ একজন ঘরের বাইরে থেকে অপেক্ষা করুক
শুধু তার জন্য ঘরের ভেতর থেকে দরজা খুলে দেয়ার জন্য।
কেউ জানুক তার জন্য অপেক্ষা করতে করতে আমি ক্লান্ত।

আমি বলছিনা ভালবাসতেই হবে
আমি চাই…
কেউ জলদি বাড়ি ফেরার চেষ্টাটা অন্তত করুক…
আমি রোজ রোজ সব কাজ-কর্ম ছেড়ে জলদি বাড়ি ফিরতে বলছিনা।

আমি জানি, এই ইন্টারনেটের যুগ সবাইকে মুক্তি দিয়েছে চিঠি লিখার দায় থেকে
আমি চাই, তবুও কেউ আমায় চিঠি লিখুক
নীল খামের চিঠিতে দুষ্টু-মিষ্টি দু-এক লাইন লিখুক

আমি বলছিনা ঘরের সব কাজকর্ম সেরে দিতে
এঁটো বাসন, ময়লা কাপড় আমি একাই ধুতে পারি
আমি চাই, কেউ একজন বিনা জিজ্ঞাসাতেই হাত বাড়িয়ে দিক..
আমায় একটু সাহায্য করুক।

আমি বলছিনা ভালবাসতেই হবে
আমি চাই..
কেউ আমার ভেতর-বাইরের মান অভিমান বুঝুক..
আমার মাথায় হাত বুলিয়ে দিক
শুধু কাম বাসনার সঙ্গি হিসেবেই নয়, বন্ধু হয়ে কেউ অন্তত আমাকে জিজ্ঞেস করুক..
"তোমার চোখে এত মেঘ কেন?

-২৫ শে মে, ২০১৮


[বিদ্র: জানি অনেক দুঃসাহস করে ফেলেছি.. কবি নির্মলেন্দু গুন এর "তোমার চোখ এত লাল কেন?" এই অসাধারণ সুন্দর কবিতা নিয়ে এমন কিছু করা দুঃসাহসীকতা দেখানো ছাড়া আর কিছু নয় তবে আজ কবির জন্মদিনে পোস্ট না করে আর থাকতে পারলাম না। অনুরোধ, সবাই ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন..আমাকে কেউ বকবেন না ..কবিকে জন্মদিনের শুভেচ্ছা!]

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০১৮ বিকাল ৪:১২

ঋতো আহমেদ বলেছেন: ঠিক আছে, সুন্দর দৃষ্টিতে দেখতেছি। কবিতা ভালো হয়েছে। :)

২৬ শে জুন, ২০১৮ বিকাল ৪:৪২

মাহজাবীন আলম মারিয়া বলেছেন: হা হা :) ...ধন্যবাদ। :)

২| ৩০ শে জুন, ২০১৮ রাত ১০:১৭

কাওসার চৌধুরী বলেছেন: আপনার নতুন লেখা দেখছি না? ব্লগেও মনে হয় নিয়মিত নয়। আশা করবো ব্লগে নিয়মিত হবেন, সুন্দর সুন্দর পোস্ট করবেন। আর ব্লগিংয়ের খুঁটিনাটি জানতে এই পোস্টটি একটু মনযোগ দিয়ে পড়তে পারেন। (ধন্যবাদ)

২১ শে জুলাই, ২০১৮ রাত ৯:০১

মাহজাবীন আলম মারিয়া বলেছেন: নানান ব্যস্ততার কারনে তেমন নিয়মিত হয়ে উঠতে পারছিনা। :( চেষ্টা চালিয়ে যাব ইনশাল্লাহ। আপনাকে ধন্যবাদ ব্লগিং এর খুঁটিনাটি বিষয়ক পোস্ট টি শেয়ার করার জন্য। :)

৩| ২১ শে জুলাই, ২০১৮ রাত ৯:০৪

কাওসার চৌধুরী বলেছেন: ব্যস্ততার ফাঁকে ফাঁকে ব্লগিং করবেন। :)

২১ শে জুলাই, ২০১৮ রাত ১০:১৮

মাহজাবীন আলম মারিয়া বলেছেন: জ্বি চেষ্টা করব। :)

৪| ২১ শে জুলাই, ২০১৮ রাত ৯:৩৯

ভ্রমরের ডানা বলেছেন:



কবিতার ফিমেল ভার্শনটা আসলের মতই আমেজ দিয়ে গেল! ভাল সাজিয়েছেন!

২১ শে জুলাই, ২০১৮ রাত ১০:১৮

মাহজাবীন আলম মারিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে! :)

৫| ২১ শে জুলাই, ২০১৮ রাত ৯:৫৭

শামচুল হক বলেছেন: মেন ফিমেল বুঝি না তবে কবিতা ভালো লাগল। ধন্যবাদ

২১ শে জুলাই, ২০১৮ রাত ১০:২০

মাহজাবীন আলম মারিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে! :)

৬| ২২ শে জুলাই, ২০১৮ রাত ২:৩৮

তারেক সিফাত বলেছেন: না বকা দিচ্ছি না। ভালো হয়েছে ফিমেল ভার্সনটা।

০১ লা আগস্ট, ২০১৮ রাত ৮:৪৭

মাহজাবীন আলম মারিয়া বলেছেন: ধন্যবাদ :)

৭| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৪৫

ডার্ক ম্যান বলেছেন: ভালই হয়েছে আপনার ফিমেল ভার্সন।

১১ ই আগস্ট, ২০১৮ রাত ১১:২৮

মাহজাবীন আলম মারিয়া বলেছেন: ধন্যবাদ। :)

৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৩

চিটাগং এক্সপ্রেস বলেছেন: এটা কি আবৃত্তি করেছেন

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪২

মাহজাবীন আলম মারিয়া বলেছেন: জ্বি না। এখনও করা হয়নি।

৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫৪

চিটাগং এক্সপ্রেস বলেছেন: ইউটিউবে আপনার দুটো আবৃত্তি শুনেছিলাম। তাই জিজ্ঞাসা করেছি

২৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

মাহজাবীন আলম মারিয়া বলেছেন: অহ আচ্ছা। :)

১০| ১১ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯

বলেছেন: Superb!!!

১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৬

মাহজাবীন আলম মারিয়া বলেছেন: ধন্যবাদ! :)

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.