| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকে যারা ভাবছি বসে
বদলে বুঝি গেছে তারা
বদলে গেলেও হালসুরতে
গুম্ফবিহীন সে চেহারা!
ধোপদুরস্থ হাল ফ্যাশনে
গিটার হাতে গান করে
আমরা যারা হারাম ভাবি
সেইসবও আজ পান করে ।
মুক্তিযোদ্ধা নামধারী কেউ
বদলে টদলে কেউ বা
বোলচালে আর ডিগবাজিতে
সাজ নিয়েছে ফেউ বা!
ফেউ ধরা আর বদলানো রঙ
এরাই কিন্তু ঘাপ্টি মারা সঙ!
সঙগুলোকে সঙ্গে নিয়ে
নতুন নতুন ঢঙ্গে গিয়ে ...
বলছে দেখো, আগের মত
কি আর আছি?নেইতো আর...
জন্ম থেকে যেমন ছিলো
অন্তরে সে সেই রাজাকার ।
ঢাকাঃ১৩/০২/২০১৩
বিকালঃ০৪ঃ৩৫ টা
©somewhere in net ltd.