নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

MaruF Saikat

Read, Read

mfvsR Cnjk

How Time Does Fly!

mfvsR Cnjk › বিস্তারিত পোস্টঃ

শূন্য এলো কেমন করে

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৪



মানুষের ইতিহাসে ‘শূন্য’র আবিষ্কার এক বিস্ময়কর ঘটনা। এ আবিষ্কারের ফলে গণিদের ক্ষেত্রে অগ্রগতি সম্ভব হয়েছে। ‘শূন্য’র আবিষ্কারক কে ছিলেন তা নির্দিষ্ট করে জানা যায়নি। তবে খ্রিষ্টীয় দ্বিতীয়-তৃতীয় শতাব্দীতে যে ভারতে এটির ব্যবহার শুরু হয় তা প্রায় নিশ্চিতভাবেই বলা যায়। সভ্যতার বিকাশের শুরু থেকেই মানুষ বিভিন্ন পদ্ধতিতে সংখ্যা লেখার চেষ্টা করে এসেছে। এ উদ্দেশ্যে গ্রীকরা তাদের বর্ণমালার অক্ষরসমূহ সংখ্যা লিখনের ক্ষেত্রেও ব্যবহার করতো। মিশরের অধিবাসীরা উপযুক্ত চিত্রাঙ্কনের মাধ্যমে সংখ্যা নির্দেশ করতো। রোমানরা অত্যন্ত জটিল পদ্ধতিতে সংখ্যা লিখতো। তারা ১০ সংখ্যার জন্য X, ১০০ সংখ্যার জন্য C এবং ১০০০-এর জন্য M অক্ষর ব্যবহার করতো। ৪ লেখার সময় তারা লিখতো IV। ১৬৪৮ লিখতে হলে তারা সেটি বোঝাতো MDCXLVIII লিখে। এটা বাস্তবিকই বেশ জটিল পদ্ধতি।

হযরত ঈসা (আ)-এর জন্মের বহু আগে ভারতের হিন্দু অধিবাসীরা অনেক উন্নত সংখ্যা লিখন পদ্ধতির উদ্ভাবন করেছিলেন। কিন্তু সে সময় শূন্য’র (০) ব্যবহার শুরু হয়নি। পরবর্তীকালে শূন্য’র উদ্ভাবন হয়। ৯০০ খিষ্টাব্দ নাগাদ আরব ব্যবসায়ীরা এ সংখ্যা পদ্ধতি ইউরোপে নিয়ে যান। তখন এ পদ্ধতিকে বলা হতো ‘হিন্দু-আরবি পদ্ধতি’ (Hindu-Arabic System)।

এ পদ্ধতিতে সমস্ত সংখ্যাই ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ এবং একটি ০ (Zero)-এর সাহায্যে লেখা হতো। এ পদ্ধতিতে সংখ্যাটির মূল্যমান নির্ভর করে সেটি যেখানে লেখা হয় তার উপর। রোমানদের পদ্ধতিতে শূন্য লেখা হতো না। শূন্য সংখ্যার কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে। যদি এটি কোনো সংখ্যার সাথে যোগ, বিয়োগ বা গুণ করা যায় তাহলে ফল শূন্যই থাকে। শূন্যই একমাত্র সংখ্যা যেটিকে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা সম্ভব কিন্তু এটি কোনো সংখ্যাকে ভাগ করতে পারে না।

যদি আমরা  (ভাগ) লিখি, তাহলে সেটি যেমন অর্থপূর্ণ হবে না তেমনি অপূর্ণও হবে না। বস্তুত, এটি অনির্ণেয় থাকে। ০ সংখ্যাটি অন্য সব স্বাভাবিক সংখ্যার সমান। সভ্যতা ও সংস্কৃতির বিকাশের ক্ষেত্রে ০ (Zero)-র আবিষ্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যয় রচনা করেছে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৯

শের শায়রী বলেছেন: এই ব্যাপারে আমার বেশ আগ্রহ আছে, আরো বিস্তারিত জানান না প্লিজ

২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৯

কালবৈশাখীর ঝড় বলেছেন: ‘শূন্য’র আবিষ্কার এক বিস্ময়কর ঘটনা।
হাজার হাজার বছর ধরে আরব ও ইওরোপের গণিতবিদরা শূন্য ছাড়াই হিসার করে আসছিল। ৯০০ খ্রীস্টাব্দের দিকে আমাদের উপমহাদেশে শূন্যের প্রচলন হয়। আর্যভট্ট নামে একজন গণিতবিদ শূন্য আবিষ্কার করেন বলে যানা যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.