| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব বেশিদিনের পরিচয় নয়।কত মাত্র ১০ -১৫ দিনের.।কিন্তু ঐ দিনগুলো এতো বেশি স্মৃতিবহুল যে ভোলার না।ওর সাথে কি এমন সম্পর্ক যে ও আমাকে এতো বেশি আপন করেছিল। আমি বেড়াতে গেলাম খালার বাড়ি আর ও তাদের প্রতিবেশি মাতরো ! ওর হৃদ্যতা ভোলারনা ।টারপর থেকে কেনো যেন ওকে র ভুলটে পারছি না । ওর মায়া জালে বন্দি । ১৫ বছর পার হতে চললো কিনতু ওকে ভুলতে পারলাম কই ? আর ও কি আমায় মনে রেখেছে আজও ? আমার মনে হয়না ও তা করেছে ? ও ভুললে কি আমি ভুলতে পারি ? অবশ্যি না। সত্যি হাসান আমি আজ ও তোকে মনে রাখেছি রাখবো সারা জিবন । তুই অবাক হবি হয়তো শুনে যে আমি তোকে মনে রেখেছি । তুই আরো অবাক হবি জে আমি তোকে কলপোনা করে কত্তো শত পৃষ্ঠা লিখেছি তবে ডয়েরিতে না, মনের ডায়েরিতে । এই ধর এখন লিখছি । তুই কি কোনো দিন এগুলা পড়বি ।আর শোন, দোস্তো তুই যদি না পড়িস তাও আমার আপত্তি নাই । আমি লিখছি এটাই তো বড়ো কিছু । অনেক ইছ্ছা করে টোকে দেখতে যেতে কিনতু সময় হয়না । খুব ইচ্চা করে দেখতে তই কি আগের মতনই আছিস নাকি অনেক বড়ো হয়েছিস । আমাকে চিনতে পারবি ? জানিস আমি না অনেক দূরে থাকি, এই তো ৫০০ কিমি দুরে । জানিস ইচ্ছা করে আবার তোর সাথে ফুটবল খেলতে । টোর মনে আছে আমাকে তুই যে করে হোক তোর দলে নিতি, এমন কি প্লেয়ার বেশি থাকলেও ।অন্য সবার থেকে আগলে রাখতি যেনো আমি তোর কলজার টুকরা । আমি কখনো তোকে সেভাবে বলতে পারিনি তুই আমার আসলে অনেক ভালো বন্ধু ।তুই কি পরালেখা নিয়মিত করেছিলি না ছেড়ে দিয়েছিস রে ? তুই কি বিয়ে করেছিস না আমার মতো আছিস এখনো ? জানিস আমি এখনো সেই পিচ্চিটি আছি । বিশ্ববিদ্যালয়ে পড়ছি এখনো । জানিনা কবে শেষ হবে ? হয়তো ২ বছর । তারপর কি হবে জানিনা ।দোয়া করিস, ভালো থাকিস । তোর সাথে দেখা করার প্রতীক্ষায় রইলাম । ইতি তোর ছোটো কালের বন্ধু ।"ম''
©somewhere in net ltd.