| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ম্যাকফ্লাই
আমি একেবারেই আহামরি কিছু নই আবার একেবারেই সাধারন কিছু নই...মাঝের কিছু বটে... হিহি
জীবনের প্রায় এক-তৃতীয়াংশ সময় পার করেছি পড়াশুনা করে। পড়াশুনা করতে অনেক কষ্ট। বেশির ভাগ সময়ই এর দাম পাই নাই। কোচিং বা প্রাইভেট স্যারের কাছে অনেক ভাল ছাত্র। স্কুলে ও কলেজের কোন স্যার, ম্যাডাম হয়তো এইটাই জানে না যে আমার অস্তিত্বও আছে। স্টুডেন্টও অ্যাভারেজ টাইপের ছিলাম/আছি। ২য় থেকে ১০ম শ্রেণী পর্যন্ত রোল ২৩,২৪,২৫ এই সিরিয়ালে ঘুরপাক খেতো। প্লেস ত দূরে থাকুক ২০ এর ভেতরও যেতে পারিনি জীবনেও।
ছোটবেলা থেকে ছবি আঁকার দারুণ শখ ভাইরে। প্রথম জীবনে পছন্দের কার্টুন চরিত্র আঁকতাম। স্পঞ্জবব, গুফি এইসব। স্কুলের ড্রইং পরীক্ষাতেও হাইয়েস্ট ৪৫(৫০ এ) উঠলে, আমি পাইতাম ৪০ বা ৪২ এমন। ব্যাপার তা ছিল, ড্রইং এ পাশ করতে বা ভাল নাম্বার পেতে হলে স্কুলের ড্রইং স্যার এর কাছে পরতে হবে। পোলাপাইন আউল ফাউল আঁকলেও ৪৫, সে কিনা স্যার এর ছাত্র, ক্ষুদে পিকাসো।
ছবি আঁকার প্রতি এত মনোযোগ ও ভালবাসা দেখে, বাবা একটা বেশ নাম করা আর্ট একাডেমীতে ভর্তি করে দিলেন। সেই সাথে মা ও বিশেষ করে বড় আপুর অনুপ্রেরণার কমতি ছিল না।
একাডেমী তে ষান্মাশিক পরীক্ষা হল। পরীক্ষা দিলাম। গতকাল রেজাল্ট পেলাম। রেজাল্ট নিয়ে বাসায় এসে, বাংলা সিনেমার মত মাকে বললাম, "মা আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি" ... হাহাহা। প্রথম বর্ষের পরীক্ষায় আমি প্রথম স্থান দখল করেছি। লাইক এ বস।
জানি, এমন একাডেমী কোচিং এ ফার্স্ট হওয়া কোন আহামরি কিছু না। কিন্তু কোন এক জায়গায় প্রথম হওয়ার আনন্দ অনেক, সেটা যেই জায়গাই হোক না কেন।
আগামী বছর এইচ এস সি দিবো, ইনশাল্লাহ। ভর্তির প্রথম টার্গেট মহান "চারকলা"। পরের জীবনে এই নেশাকে পেশা হিসেবেও নিতে চাই।
সকলের কাছে দোয়া প্রার্থি।
![]()
আমার আঁকা নরমাল একটা পেন স্কেচ
ভালো লাগবে আশা করি... ![]()
২|
২৯ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:১০
ম্যাকফ্লাই বলেছেন: ধন্যবাদ ![]()
©somewhere in net ltd.
১|
২৯ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:০৭
মাক্স বলেছেন: অবশ্যই ভাল লেগেছে। আপনার জন্য শুভকামনা